ভুয়া কল আটকাতে এআই ব্যবহার করবে ট্রুকলার
প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩০ এএম, ২৩ জুলাই ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
অনলাইন সাইবার জালিয়াতি প্রতিনিয়ত বেড়ে চলেছে। যার ফলে সাধারণ মানুষ মাঝে মাঝেই এইসব স্ক্যামে পা দিয়ে হারিয়ে ফেলেন তাদের হাজার হাজার টাকা। তবে এবার আর চিন্তা নেই, কারণ এই সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছে ট্রুকলার। সম্প্রতি ট্রুকলার একটি নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত ফিচার লঞ্চ করেছে। কোম্পানি দাবি করছে যে, এবার থেকে এই এআই ফিচারের মাধ্যমে অনলাইন স্ক্যাম কলগুলি প্রতিরোধ করা যাবে। আর এই ফিচারের নাম ট্রুকলার অ্যাসিস্ট্যান্ট। এই নতুন ফিচারটি মেশিন লার্নিং এবং ক্লাউড টেলিফোনিকে স্ক্রিন এবং কল শনাক্ত করতে সাহায্য করবে। পাশাপাশি ব্যবহারকারীদের অপ্রয়োজনীয় এবং সম্ভাব্য স্প্যাম কল শনাক্ত করতেও সাহায্য করবে।
কোম্পানির মতে, এটি একটি কাস্টমাইজেবল ও ইন্টারেক্টিভ ডিজিটাল রিসেপশনিস্ট, যা স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর কলের উত্তর দেয় এবং তাদের অবাঞ্ছিত কল এড়াতে সাহায্য করে। উল্লেখ্য, বর্তমানে শুধু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যই প্লে স্টোরে ট্রুকলার অ্যাসিস্ট্যান্ট উপলব্ধ।
কোম্পানিটি আরো বলেছে যে , এই নতুন এআই ফিচারটি দ্রুত ইনকামিং কলের উত্তর দিতে পারে এবং কলারের কথা শুনে লাইভ ট্রান্সক্রিপশনও প্রদান করতে পারে। তাছাড়াও এটি ব্যবহারকারীদের কলারের পরিচয় এবং কল করার উদ্দেশ্য বুঝতেও সাহায্য করে। আর এই তথ্যের উপর ভিত্তি করে ব্যবহারকারী কলটি ধরবেন নাকি স্প্যাম কল হিসেবে চিহ্নিত করবেন তার সিদ্ধান্তও নিতে পারবেন।
এই নতুন ফিচার সম্পর্কে বলতে গিয়ে ট্রুকলার ইন্ডিয়ার এএমডি রিসিত ঝুনঝুনওয়ালা বলেছেন, এখনো পর্যন্ত ট্রুকলার আপনাকে কে ফোন করেছে সেটি জানতে সাহায্য করে। কিন্তু এবার থেকে ট্রুকলারঅ্যাসিস্ট্যান্ট আপনার হয়ে কলারের সঙ্গে কথোপকথনও চালাতে পারবে।
তিনি আরো বলেছেন যে, ফেক কল সম্পূর্ণরূপে এড়ানোর জন্য এটি তাদের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আর ভারতের কয়েকটি জায়গায় পরীক্ষামূলকভাবে এই ফিচার লঞ্চ করে দেখা গেছে যে, ভারতের ট্রুকলার অনুরাগীরা এটি ব্যবহার করতে পেরে বেশ খুশি হয়েছে। ট্রুকলার অ্যাসিস্ট্যান্ট আপনার হয়ে আপনার ইনকামিং কলের উত্তর দেবে এবং এটি স্প্যাম কল কিনা সেটি আপনাকে বুঝতে সাহায্য করবে।
এই অ্যাসিস্ট্যান্টটি যখনই আপনার হয়ে আপনার কলের উত্তর দেবে, তখন এটা তার ভয়েস টু টেক্সট টেকনোলজির ব্যবহার করবে। আর কলার উত্তর দেওয়ার পরে ব্যবহারকারীরা কলারের পরিচয় এবং কল করার কারণ স্ক্রিনে দেখতে পারবেন। এরপর ব্যবহারকারী চাইলে অতিরিক্ত তথ্যের জন্য কলের চ্যাট উইন্ডো খুলতে পারেন এবং অ্যাসিস্ট্যান্ট-এর দেওয়া তথ্যকে ভিত্তি করে কলটিকে অ্যাকসেপ্ট অথবা রিজেক্ট করতে পারেন। পাশাপাশি সেটি স্প্যাম কল কিনা সেটিও চিহ্নিত করতে পারেন।
তাছাড়াও কোম্পানি জানিয়েছে, এই ফিচারটি আপাতত শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ১৪দিনের ট্রায়াল পিরিয়ড হিসেবে গুগল প্লে স্টোরে উপলব্ধ থাকবে। আর ট্রায়াল পিরিয়ড শেষ হবার পর এই ফিচারটি ট্রুকলার প্রিমিয়াম অ্যাসিস্ট্যান্ট প্লান হিসেবে প্রতি মাসে ১৫৯ টাকা দিয়ে সাবস্ক্রাইব করতে হবে। যদিও এই প্ল্যানটি বর্তমানে ৯৯ টাকার প্রমোশনাল অফারে পাওয়া যাবে। ট্রুকলার অ্যাসিস্ট্যান্ট ইংরেজি , হিন্দি ও ইংরেজি ভাষায় উপলব্ধ থাকবে। তবে ব্যবহারকারীরা নিজেদের পছন্দমত ভাষা এবং ভাষা বলার ধরন সিলেক্ট করতে পারবেন। সূত্র: ইন্ডিয়া টুডে
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


