ভুয়া ভোটের আশঙ্কা, নিকাব খুলে পরিচয় শনাক্তের দাবি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৯ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার
প্রতীকী ছবি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিকাব ও বোরকা ব্যবহার করে ভুয়া ভোট দেওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন ইসলামী চিন্তাবিদ ও রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, স্বচ্ছ ভোট নিশ্চিত করতে নারী পোলিং কর্মকর্তার সামনে মুখ খুলে পরিচয় যাচাই করা প্রয়োজন।
ইসলামী স্কলারদের মতে, প্রয়োজনে নারীদের মুখ খোলা শরিয়তসম্মত। কুরআন ও সহিহ হাদিসের ব্যাখ্যায় দেখা যায়, পরিচয় নিশ্চিত করার মতো প্রয়োজনে নারীর চেহারা দেখা বৈধ। হজ ও উমরার সময় সৌদি আরবে নারী হাজীদের পরিচয় শনাক্তে নারী নিরাপত্তাকর্মীরা মুখমণ্ডল মিলিয়ে দেখেন।
এদিকে বিএনপি অভিযোগ করেছে, বোরকা ও নিকাব ব্যবহার করে জাল ভোটের প্রস্তুতি চলছে। গত শনিবার রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন বলেন, “আমরা খবর পাচ্ছি, জাল ভোটের উদ্দেশ্যে বিপুলসংখ্যক বোরকা ও নিকাব প্রস্তুত করা হয়েছে।”
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট দলটি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল আর্থিক সেবার নম্বর সংগ্রহ করছে। এ অবস্থায় প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত নারী পোলিং কর্মকর্তা নিয়োগ এবং আইন অনুযায়ী মুখ খুলে ভোটার শনাক্তকরণ বাধ্যতামূলক করার দাবি জানায় বিএনপি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পরিচয় যাচাই না করলে বোরকার আড়ালে জাল ভোটের ঝুঁকি তৈরি হবে এবং এতে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে। তারা সতর্ক করে বলেন, এ বিষয়ে কঠোর ব্যবস্থা না নিলে ভোটের স্বচ্ছতা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি











