ভেনিজুয়েলায় নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল মোগেরিনি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৭ এএম, ১৩ মার্চ ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
ভেনিজুয়েলায় সামরিক হস্তক্ষেপের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউ বলছে, ল্যাতিন আমেরিকার দেশটির চলমান সংকট শান্তিপূর্ণ ও রাজনৈতিক উপায়ে সমাধান করতে হবে।
ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে বলেন, আমাদের দৃষ্টিতে ভেনিজুয়েলার ভেতরে বা বাইরে থেকে দেশটিতে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।
জাতিসংঘের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতার ধরন নিয়ে মঙ্গলবারের বৈঠকটির আয়োজন করা হয়।
ভেনিজুয়েলার চলমান রাজনৈতিক সংকটের কথা উল্লেখ করে মোগেরিনি সুস্পষ্ট করে বলেন, বাইরে থেকে কোনো সমাধান চাপিয়ে দেয়া যাবে না। দেশটির চলমান সংকটের জন্য রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক কারণ দায়ী এবং এটি কোনো প্রাকৃতিক বিপর্যয় নয়। শান্তিপূর্ণ, রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে এ সংকটের সমাধান করতে হবে।
রাজনৈতিক উপায়ে ভেনিজুয়েলার সংকট সমাধানের জন্য ইইউ ল্যাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে একটি কন্টাক্ট গ্রুপ স্থাপন করেছে বলেও তিনি জানান।
ভেনিজুয়েলায় সম্প্রতি দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণ করেন নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কিন্তু সরকার বিরোধী নেতা হুয়ান গুয়াইডো গত বছরের শেষদিকে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন। মার্কিন সরকার গুয়াইডোকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়ে তাকে ক্ষমতায় বসাতে প্রয়োজনে সামরিক ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে।
-জেডসি
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯











