ভোটের লড়াইয়ে তারকাদের হারজিত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৮ পিএম, ৮ জানুয়ারি ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার প্রার্থী হয়েই বাজিমাত করলেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন আসাদুজ্জামান নূর। এক লাখেরও বেশি ভোটে জিতেছেন তিনি। তবে বিনোদন জগতের তারকাদের নির্বাচনে বড় ধাক্কা মমতাজ বেগমের পরাজয়। প্রথমবার প্রার্থী হয়ে হারের তালিকায় নাম লিখিয়েছেন মাহিয়া মাহিও।
কথা রেখেছেন চিত্রনায়ক ফেরদৌস। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে নৌকার বিজয় এনে দিয়েছেন বাংলা চলচ্চিত্রের এই নায়ক। ৩ লাখ ২৪ হাজার ৯৩৯ ভোটারের মধ্যে তাকে ভোট দিয়েছেন ৬৫ হাজার ৮৯৮ জন। যার শুরুটা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
নির্বাচনে ফেরদৌসের নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে হাজি মো. শাহজাহান পেয়েছেন ২২ হাজার ৫৭ ভোট। দুজনের ব্যবধান ৪৩ হাজার ৮৪১ ভোটে।
ফেরদৌস বলেন, ঢাকা-১০ আসনের প্রত্যেকটা মানুষকে আমি ধন্যবাদ জানাই। তারা নিরলসভাবে বহু সময় ধরে আমাকে সমর্থন দিয়ে গেছেন। আপনারা বরাবরই বলেছেন আমাকে ভালোবাসেন। সেটা আজ আমি দেখতে পেয়েছি। এখন সেই ভালোবাসাটা তাদের আস্তে আস্তে ফিরিয়ে দেবো।
প্রথমবার প্রার্থী হয়ে ফেরদৌস জিতলেও পারেননি মাহি। রাজশাহী ১ আসনে ভরাডুবি হয়েছে তার। ১৫৮টি কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী মাহি ভোট পেয়েছেন মাত্র ৯ হাজার ৯টি। তার প্রতিপক্ষ আওয়ামী লীগ মনোনীত ওমর ফারুক চৌধুরী পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ভোট।
জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি মমতাজ। মানিকগঞ্জ- ২ আসনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে হেরে গেলেন তিনি। অথচ ফোক সম্রাজ্ঞী ছিলেন তিনবারের এমপি। ১৯৩টি কেন্দ্রে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী টুলু পেয়েছেন ৮৪ হাজার ৫২৫ ভোট। আর নৌকা প্রতীকে মমতাজের বাক্সে পড়েছে ৭৮ হাজার ২৬৯ ভোট।
তবে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন নূর। নীলফামারী-২ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন বাকের ভাই খ্যাত এই অভিনেতা। বেসরকারি ফলে স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীনকে ১ লাখ ৩ হাজার ৬৫৫ ভোটের বিপুল ব্যবধানে হারিয়েছেন তিনি। নূর পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৩৩৯ ভোট। বিপরীতে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকে জয়নাল পেয়েছেন মাত্র ১৫ হাজার ৬৮৪ ভোট।
এদিকে, জাল ভোটসহ নানা অনিয়মের অভিযোগে দুপুরেই ভোট বর্জন করেছেন পাবনা- ২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী ডলি সায়ন্তনী।
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ








