ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ২১:০৬:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

ভোলায় ধর্ষণ মামলার ২ আসামি `বন্দুকযুদ্ধে` নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৭ পিএম, ১৪ আগস্ট ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভোলায় ছিপলীগ্রামে ঈদের আগের রাতে ষষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই আসামি আলামিন ও মনজুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

তবে ভোলা থানার ওসি মো. ছগির হোসেনের দাবি, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বেড়িবাঁধ এলাকায় ডাকাতিকালে একদল জলদস্যুর সঙ্গে পুলিশের গুলিবিনিময় হয়।

এতে ওই দুজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি বন্দুক ও একটি রামদা উদ্ধার করে।

এদিকে ভোলা হাসপাতালের মর্গে ধর্ষণের শিকার শিশুটির বাবা হানিফ ওরফে হালান মিয়া নিহতদের তার মেয়ের ধর্ষক আলামিন ও মনজু বলে শনাক্ত করেন।

একই সঙ্গে আলামিন যে বাড়িতে ভাড়া থাকতেন, ওই বাড়ির মালিক মো. মাফুজও লাশ শনাক্ত করেন।

পুলিশ জানায়, এদের বিরুদ্ধে ধর্ষণের পাশাপাশি মাদক ব্যবসা ও ডাকাতির অভিযোগও রয়েছে। এরা আন্তঃজেলা জলদস্যু দলের সদস্য।

-জেডসি