ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ৮:৫৪:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন

ভোলায় ৫০ হাজার তালের বীজ রোপণ করা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৭ পিএম, ২৪ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভোলায় ৫০ হাজার তাল গাছের বীজ রোপণ করা হচ্ছে। বন বিভাগের উদ্যোগে উপকূলীয় এলাকায় বর্জপাতসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকবেলায় ইতোমধ্যে বীজ রোপণ কার্যক্রম শুরু হয়েছে। বন বিভাগের জেলার ৭টি রেঞ্জ এলাকা ও বন সম্প্রসারণ কেন্দ্রে এসব তাল বীজ রোপণ চলছে। সংশ্লিষ্ট বিট অফিসাররা তালের চারার পরিচর্যার বিষয়টি দেখবাল করবেন।
ভোলা উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো: মনিরুজ্জামান জানান, তালের বীজ রোপণে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে  বেশি বীজ লাগানো হচ্ছে। এছাড়া বিভিন্ন সড়কের পাশেও বপন হচ্ছে তালের বীজ। দেশীয় প্রজাতির এসব তালের বীজ থেকে ১৫-২০ দিনের মধ্যেই চারা তৈরি হয়।
তিনি আরো জানান, বন বিভাগের সদর উপজেলা রেঞ্জ, দৌলতখান রেঞ্জ, লালমোহন, চরফ্যাশন, চর কুকরী-মুকরী, ঢালচর ও মনপুরা রেঞ্জ এলাকা ও বন সম্প্রসারণ কেন্দ্রে এসব বীজ রোপণ চলছে। আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে কার্যক্রম শেষ হবে বলে জানান তিনি।