ভয়াবহ ঘূর্ণিঝড়ে যুক্তরাষ্ট্রে নিহত ২২
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২১ পিএম, ৪ মার্চ ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
ভয়াবহ ঘূর্ণঝড়ের আঘাতে যুক্তরাষ্ট্রে শিশুসহ কমপক্ষে ২২ জন প্রাণ হারিয়েছে, আহত হয়েছে ৪০ জনেরও বেশি মানুষ। রবিবার আলাবামা অঙ্গরাজ্যের লি কাউন্টিতে এই ঝড় আঘাত হানে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
স্থানীয় সময় রবিবার সন্ধ্যা থেকেই আলাবামা এবং জর্জিয়ার বিভিন্ন অংশে ঝড় আঘাত হানে। যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি প্রবল বেড়ে কাউন্টির ওপর আছড়ে পড়ার সময় বাতাসে এর গতিবেগ ছিল ঘণ্টায় ১৬৫ মাইল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনায় দুঃখ প্রকাশ করে টুইট করে বলেন, আলাবামা ও এর আশপাশের মহান বাসিন্দাদের কাছে অনুরোধ: ‘দয়া করে সতর্কতা অবলম্বন করুন এবং নিরাপদে থাকুন।’
ঘূর্ণিঝড়ে হতাহতদের প্রতি সহানুভূতি প্রকাশ করে তিনি আরও বলেন, ‘ঈশ্বর আপনাদের সহায় হউন!’
এদিকে ঘূর্ণিঝড়ের পর এর হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে সংবাদ সম্মেলনে মিলিত হন লি কাউন্টির শেরিফ জেই জোন্স। সেখানে তিনি বলেন, তারা এখনও ধ্বংসস্তুপ থেকে লোকজনকে উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।
এছাড়া এক টুইটবার্তায় রাজ্যের আবহাওয়া আরও খারাপ হতে পারে বলে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে দিয়েছেন আলাবামার গভর্নর কেই আইভেই।
এ সময় তিনি ঘূর্ণিঝড়ে হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, লি কাউন্টিতে ঘূর্ণিঝড়ের আঘাতে হতহতের ঘটনায় আমাদের হৃদয় ভারাক্রান্ত হয়ে পড়েছে।
ওই ঝড়ে এলাকায় বহু ঘর-বাড়ি ও গাছপালা ভেঙে পড়েছে বলেও তিনি জানিয়েছেন।
এদিকে, আলাবামার আবহাওয়াবিদ এরিক স্নিটিল এক টুইট বার্তায় বলেন, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রে যতজনের মৃত্যু হয়েছে, লি কাউন্টিতে একদিনের ঝড়েরর আঘাতেই তার চেয়ে বেশি মানুষ মারা গেছে। রোববারের ওই ঘূর্ণিঝড়ের পর ১০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছে বলেও জানা গেছে।
উল্লেখ্য, আলবামায় গত প্রায় ৮ বছর পর এটিই সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়। এর আগে ২০১১ সালে রাজ্যের তুসকালুসা-বার্মিংহ্যাম এলাকায় আঘাত হানা ঘূর্ণিঝড়ে ২ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিল।
-জেডসি
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ফের বাড়ল স্বর্ণের দাম, আজ স্বর্ণের ভরি কত?
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত











