ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৬ এএম, ৭ ডিসেম্বর ২০১৯ শনিবার
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্য ভয়াবহ দাবানলে পুড়ছে। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। বাতাসের গতির সঙ্গে পাল্লা দিয়ে আগুন ছড়িয়ে পড়ছে।
নতুন করে শতাধিক স্থানে আগুন ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তাকর্মীরা। আগুনের তীব্রতা বাড়ার কারণে সতর্কতা জারি করা হয়েছে পুরো অঙ্গরাজ্যে।
বিবিসির খবরে বলা হয়েছে, নতুন করে একশো'র বেশি জায়গায় জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন দুই হাজারেরও বেশি দমকলকর্মী। একই সঙ্গে বিমানের মাধ্যমেও পানি ছিটানোর কাজ চলছে। এ অবস্থায় সিডনিতে আবারও ধোঁয়া ছড়িয়ে পড়তে থাকায় জনসাধারণকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
অধিকাংশ জায়গায় দাবানলের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। ঘর-বাড়ির পাশাপাশি পুড়ে ছাই হয়ে গেছে বনভূমি। অব্যাহত দাবানল সিডনির আশপাশেও ছড়িয়ে পড়ছে। দাবানলে পুড়ছে গাছ ও প্রাণহানি ঘটছে পশুপাখির। ধোঁয়ার মাত্রা বেড়ে যাওয়ায় দূষিত হয়ে উঠছে সিডনির বাতাস।
সংশ্লিষ্টরা জানান, ধোঁয়ায় গত সপ্তাহে শহরের হাসপাতালে রোগী ভর্তির পরিমাণ ১০ শতাংশ বেড়েছে। চলতি বছরের দাবানলে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্য। এরই মধ্যে সেখানকার প্রায় ১৬ লাখ হেক্টর জমি পুড়ে গেছে। এ ছাড়া কুইন্সল্যান্ড, ভিক্টোরিয়া ও তাসমানিয়া অঙ্গরাজ্যের কিছু কিছু এলাকা এখনো জ্বলছে।
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











