ভয়াবহ বন্যায় ডুবে গেল ভেনিস পার্লামেন্ট
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৫ পিএম, ১৫ নভেম্বর ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
ইতালির ‘সমুদ্র-নগরী’ ভেনিস স্মরণকালের ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছে, প্রায় পুরো ভেনিসই বন্যার পানিতে তলিয়ে গেছে। এই ঘটনায় এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
নিহত দুজনই পেলাস্ট্রাইন দ্বীপের বাসিন্দা। নিহতদের একজন বাসায় পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে মারা গেছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। অন্যজনের লাশ পানিতে ভাসতে দেখা গেছে।
ইতিমধ্যে ভেনিস নগরীতে জরুরি অবস্থা জারি করেছেন ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে। খবর বিবিসির
এদিকে জরুরি অবস্থা জারি করার পর ভেনিসের স্থানীয় প্রতিনিধি পার্লামেন্ট ভেনেতো রিজিওনাল কাউন্সিলে জলবায়ু পরিবর্তন মোকাবেলার প্রস্তাব প্রত্যাখ্যান করে। কিছুক্ষণ পরই সেখানে পানি ঢুকে পড়ে। মঙ্গলবার ভেনিসের গ্র্যান্ড ক্যানালে এ ঘটনা ঘটে, যা বিগত ৫০ বছরে প্রথম।
গণমাধ্যমকে ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারো জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাবেই বিশ্বের পর্যটকদের অন্যতম আকর্ষণস্থল ভেনিসে এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এবারের বন্যা গত ৫০ বছরের রেকর্ড ভেঙেছে বলে এক টুইটবার্তায় মেয়র ব্রুগনারো বলেন, ৫০ বছরের মধ্যে পানির উচ্চতা সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। এটি একটি স্থায়ী চিহ্ন রেখে যাবে। এখনই আমাদের কথা শোনা উচিত সরকারের। এগুলো জলবায়ু পরিবর্তনের প্রভাব, যার মূল্য অনেক চড়া হবে।
ইতিমধ্যে ভেনিসে সরকারের কাছে অনুদান চেয়ে বক্তব্য দিয়েছেন মেয়র লুইগি ব্রুগনারো।
তিনি স্থানীয়দের অনুরোধ করেন, আপনারা বন্যার পানিতে তলিয়ে যাওয়ার ছবি ও ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন। যাতে আমরা দ্রুত সরকারি অনুদান পাই।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, গত ৫০ বছরের মধ্যে পানির উচ্চতা সর্বোচ্চ পর্যায়ে ওঠায় অনেক ব্যবসাপ্রতিষ্ঠান এখন পানিতে নিমজ্জিত। পানিতে ডুবে নষ্ট হয়েছে অনেকের কাঁচামাল। অনেক ক্যাফে ও রেস্তোরাঁ বন্ধ রয়েছে। রেস্তোরাঁগুলোর চেয়ার-টেবিল পানিতে ভেসে যেতে দেখা গেছে।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











