ভয় না পেয়ে সবাই করোনাভাইরাসের টিকাটা নিয়ে নিন: প্রধানমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০১ পিএম, ৯ জানুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে টিকা দিয়ে যাচ্ছি। ৩১ কোটি ডোজ টিকার ব্যবস্থা করে রেখেছি।একটি মানুষও যেন টিকা ছাড়া না থাকে। দেশবাসীকে আহ্বান জানাবো, অনেকে ভয় পান, শরীরে সুঁই ফোটাবে সেই ভয়ও আছে, নানা ধরনের অপপ্রচারও ছিল। করোনাভাইরাস ও এর নতুন ধরন ওমিক্রনের হাত থেকে বাঁচার জন্য টিকা নিতে হবে। ওমিক্রনে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে; সে জন্য আমরা ১২ বছর বয়স পর্যন্ত শিশুদের টিকা দেওয়ার ব্যবস্থাও নিয়েছি। সবাইকে অনুরোধ করবো, ভয় না পেয়ে টিকাটা নিয়ে নিন। টিকা নিলে অন্তত আপনার জীবনটা রক্ষা পাবে। ইতিমধ্যে আমরা ১৩ কোটি ডোজ টিকা প্রদান করেছি। ডাবল ডোজ দেয়া হচ্ছে। বুস্টার ডোজ দেওয়াও শুরু করেছি। আমাদের দেশের মানুষ সুরক্ষিত থাকুক সেটিই আমি চাই।’
আজ রবিবার প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশের ৮টি বিভাগীয় শহরের মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন। সেখানে তিনি ওমিক্রনের সংক্রমন প্রতিরোধ নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘সারা বিশ্বে ওমিক্রনটা ছড়াচ্ছে। এ সংক্রমণ ঠেকাতে আমাদের দেশের মানুষের স্বাস্থ্যসুরক্ষার বিধিগুলো মেনে চলতে হবে। শীতকালে প্রাদুর্ভাবটা বাড়ে। শীতকালে আমাদের দেশে সর্দি-কাশিটাও বাড়ে। সেদিকে লক্ষ্য রেখে মাস্কটা ব্যবহার করবেন। খুব বড় জনসমাগমে যাবেন না। সেখান থেকে নিজেদের সুরক্ষিত রাখবেন। বড় সমাবেশ যাতে না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। স্বাস্থ্যসুরক্ষা বিধি সবাই মেনে চলবেন।’
ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধনে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এ দেশের মানুষ বুকের রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। এ দেশের মানুষ বিশ্বের বুকে মাথা উঁচু করে চলবে। দেশের প্রতিটি মানুষ অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সেবা পাবে। এ বিষয়ে আমরা অনেকদূর অগ্রসর হয়েছি। মানুষকে ঘর করে দিচ্ছি। যোগাযোগ ব্যবস্থা উন্নত করেছি। প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি।’
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার











