ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১১:৩৭:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বৃহস্পতিবার বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

মঙ্গলবার থেকে হতে পারে বৃষ্টি, বাড়বে শীতের প্রকোপ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৩ পিএম, ২৫ জানুয়ারি ২০২০ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশজু্ড়ে চলছে মৃদ্যু শৈত্য প্রবাহ। এবার শীতের নতুন বার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর। আগামী মঙ্গলবার থেকে তিন দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে তারা। ফলে শীতের প্রকোপ আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর থেকে শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী মঙ্গলবার থেকে তিন দিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন এ বিষয়ে জানান, চলতি মাসের ২৮, ২৯ ও ৩০ তারিখ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পর আবার তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, বরিশাল, শ্রীমঙ্গল ও রাঙামাটি অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকায় আরো দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে।

-জেডসি