ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ৪:৩০:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার

মঙ্গলবার বন্ধ থাকবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪৩ পিএম, ২ জানুয়ারি ২০২৩ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

গত ২৯ ডিসেম্বর বাণিজ্যিকভাবে চালুর পর প্রথম সাপ্তাহিক ছুটিতে এ দিন মেট্রোরেলে যাত্রী পরিবহন করা হবে না। এ দিন রক্ষণাবেক্ষণের কাজ করা হবে।

সোমবার (২ জানুয়ারি) মেট্রোরেল পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার মেট্রোরেলের ডে-অফ (সাপ্তাহিক ছুটি)। তবে পরবর্তীতে মেট্রোরেলের এই ডে-অফ থাকবে না। এ ছাড়া মেট্রোরেল চলাচলের সময়ও বাড়ানো হবে।

ডিএমটিসিএল সূত্রের তথ্যমতে, গত ২৯ ডিসেম্বর বাণিজ্যিকভাবে মেট্রোরেল চালু হওয়ার পর ১ জানুয়ারি পর্যন্ত চারদিনে ২৫ হাজার ১৭৪টি সিঙ্গেল জার্নি টিকিট (এসজেটি) ও তিন হাজার ৭৪১টি এমআরটি পাস বিক্রি হয়েছে। এতে ৩৬ লাখ ৬৫ হাজার ৮৯০ টাকা আয় হয়েছে।


এর আগে গত বুধবার (২৮ ডিসেম্বর) উত্তরা উত্তর (দিয়াবাড়ি) স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীতে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা চলছে মেট্রো ট্রেন।