ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ২২:০২:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

মডার্নার আরও ৩৫ লাখ ডোজ টিকা আসছে সোমবার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩১ পিএম, ১৭ জুলাই ২০২১ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি মডার্নার তৈরি করোনাভাইরাস টিকার আরও ৩৫ লাখ ডোজ আসছে বাংলাদেশে। সোমবার ওই টিকার ডোজ দেশে পৌঁছাবে।

শুক্রবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছেন। আন্তর্জাতিক টিকা বণ্টন কর্মসূচি কোভ্যাক্সের আওতায় এই টিকা পাচ্ছে বাংলাদেশ।

মার্কিন ওই কর্মকর্তা বলেছেন, এই কর্মসূচির আওতায় ইউক্রেনকেও মডার্নার টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর আগে পূর্ব ইউরোপীয় দেশটিতে এই টিকার ২০ লাখ ডোজ পাঠানো হয়েছে।

বিশ্বের অন্য দেশগুলোর সঙ্গে করোনা টিকা ভাগাভাগি করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিশ্রুতির অংশ হিসেবেই বাংলাদেশ ও ইউক্রেনে এসব টিকা পাঠানো হচ্ছে বলেও জানান তিনি। ওই কর্মকর্তা আরও বলেন, বিজ্ঞানীদের দল এবং উভয় দেশের নীতিনির্ধারণী কর্তৃপক্ষ নিরাপদ ও কার্যকর টিকা সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে।

কোভ্যাক্স কর্মসূচির আওতায় ইতোমধ্যেই মডার্না টিকার ২৫ লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। গত ২ জুলাই রাত ১১টা ২২ মিনিটে মর্ডানার সাড়ে ১২ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছায়। পরদিন সকালে আসে আরও সাড়ে ১২ লাখ ডোজ টিকা। এখন দেশের বিভিন্ন টিকাকেন্দ্রে এই টিকা প্রয়োগ করা হচ্ছে।

-জেডসি