ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ২০:৪৪:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

মতাকে বিদেশ সফরের অনুমতি দেয়নি মোদি সরকার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০৪ পিএম, ১০ ডিসেম্বর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের বিদেশ সফরের অনুমতি দিল না মোদি সরকার। মমতার সঙ্গে এ নিয়ে তিনবার এমন ঘটনা ঘটালো।

শুক্রবার (১০ ডিসেম্বর) মমতার নেপাল সফরে যাওয়ার কথা থাকলেও অনুমতি দেয়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, নেপাল সরকারের আমন্ত্রণে ১০ ধেতে ১২ ডিসেম্বর একটি কনভেনশনে যোগ দিতে যাওয়ার কথা ছিল মমতার। কিন্তু সেই সফরে ছাড়পত্র দেয়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এভাবে একের পর এক বিদেশ সফরে বাধা দেওয়ার প্রতিবাদে ভারতীয় পার্লামেন্টে সোচ্চার হবেন তৃণমূল কংগ্রেসের সদস্যরা।

এদিকে মমতাকে কেন নেপাল সফরের অনুমতি দেওয়া হয়নি, সে বিষয়ে কিছুই জানায়নি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। সূত্র: হিন্দুস্তান টাইমস