মন্ত্রিসভায় মানসিক স্বাস্থ্য বিষয়ক খসড়া আইন অনুমোদন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:২০ পিএম, ১৮ জুলাই ২০১৮ বুধবার
মন্ত্রিসভা মানসিক রোগীর সম্পদের ওপর অধিকারসহ সার্বিক কল্যাণ নিশ্চিত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে মানসিক স্বাস্থ্য অধিকার আইন-২০১৮’র খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
আজ সোমবার প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) এন এম জিয়াউল আলম সাংবাদিকদের বলেন, বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় একটি সময়োপযোগী আইন প্রণয়নের লক্ষ্যে এই খসড়া তৈরি হয়েছে।
তিনি বলেন, ১৯১২ সালের এ সম্পর্কিত আইনকে হালনাগাদ করে আলোচ্য খসড়াটি প্রণীত হয়েছে। এতে মানসিক অসুস্থ ব্যক্তিকে অপরাধে জড়িত হওয়ার প্ররোচনা এবং নিবন্ধন ছাড়া মানসিক হাসপাতাল স্থাপন ও পরিচালনার দায়ে কঠোর শাস্তির বিধান রয়েছে। সরকার মানসিক অসুস্থতায় আক্রান্তদের সেবার সম্প্রসারণ, উন্নয়ন, নিয়ন্ত্রণ ও সমন্বয়ের জন্য সকল কর্মকান্ড পরিচালনা করবে।
সরকার মানসিক রোগীদের দীর্ঘমেয়াদে চিকিৎসা দেবে এবং সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার পাওয়া পথ সহজতর করতে মানসিক স্বাস্থ্য পর্যালোচনা কমিটি গঠন করবে। এতে বেসরকারি খাতে হাসপাতাল ও ইনস্টিটিউট স্থাপনের বিধানও রয়েছে।
খসড়ায় মানসিক অসুস্থতা নিয়ে মিথ্যা সনদ দিলে ৩ লাখ টাকা জরিমানা বা এক বছর কারাদন্ড বা উভয় দন্ডের বিধান রয়েছে। মানসিক অসুস্থ ব্যক্তির চিকিৎসা ও ব্যবস্থাপনা ও তাদের সম্পত্তির তালিকা প্রণয়নে অবহেলা বা এ সম্পর্কিত আদালতের কোন আইনের মান্যতায় ব্যর্থতার দায়ে সংশ্লিষ্ট অভিভাবক ও ম্যানেজারের ৫ লাখ টাকা জরিমানা বা ৩ বছরের কারাদন্ডের বিধান রয়েছে খসড়ায়।
সভায় জাতীয় ডিজিটাল কমার্স পলিসি-২০১৮’র অনুমোদন দেয়া হয়। জিয়াউল আলম বলেন, ক্রমবর্ধনশীল আইসিটি ভিত্তিক বাণিজ্যের সুযোগ সম্প্রসারণে এ অনুমোদন দেয়া হয়। এ আইনের আওতায় ই-লেনদেন সম্পর্কিত বিভ্রান্তি নিরসনে প্রচারণার লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ ও বাণিজ্য মন্ত্রণালয় একটি সেল গঠন করবে।
বৈঠকের শুরুতে বিশ্বকাপ টি-২০ ক্রিকেটের চূড়ান্ত আসরে স্থান করে নেয়ার জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানানো হয়।
বৈঠকে আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হকের বড় বোন সায়মা হকের মৃত্যুতে শোক প্রকাশ করে একটি শোক প্রস্তাব গৃহীত হয়।
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল







