মমতার পায়ের চোট গুরুতর, নির্বাচনী প্রচারণা নিয়ে ধোঁয়াশা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫২ এএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
নন্দীগ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে আহত ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের চোট গুরুতর। বিধানসভা নির্বাচনে তার প্রচারণা নিয়েও ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এমআরআই করাতে বাঙুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স নিয়ে যাওয়া হয়েছিল মমতাকে। একাধিক পরীক্ষার পর ফের এসএসকেএম হাসপাতালে ফিরিয়ে আনা হয় তাকে।
তৃণমূলের সাংসদ ডা. শান্তনু সেন জানিয়েছেন, পরীক্ষার পর দেখা গেছে মুখ্যমন্ত্রীর পায়ের পাতায় চিড় ধরেছে। লিগামেন্ট, টিস্যুতেও চোট লেগেছে তার।
জানা গেছে, মমতার বাঁ-পায়ের গোড়ালি ফুলে রয়েছে। চোট লাগা অংশে তীব্র ব্যথা রয়েছে।
চিকিৎসকরা বলছেন, এই ধরনের আঘাতে সাধারণত দেড়-দুইমাস বিশ্রামে থাকার প্রয়োজন পড়ে। তার পায়ে প্লাস্টার করতেও হতে পারে বলে মনে করা হচ্ছে।
এসএসকেএম হাসপাতালের কর্মকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাঁ-পায়ের গোড়ালি ও পায়ের পাতায় সিভিয়ার ইনজুরি রয়েছে। ডান দিকের কাঁধে ও কবজিতে চোট রয়েছে।’
তিনি আরও বলেন, ‘ঘটনার পর থেকে তিনি ট্রমার মধ্যে রয়েছেন। ঘটনার পর থেকে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করছেন। চিকিৎসক দলের পর্যবেক্ষণে রয়েছেন। ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন তিনি।’
এদিকে মমতার নির্বাচনী প্রচার নিয়েও ধোঁয়াশা তৈরি হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে মুখ্যমন্ত্রী হাসপাতালে পৌঁছানোর খবর পেয়ে তাকে সেখানে দেখতে যান রাজ্যপাল জগদীপ ধনখড়। এ সময় এসএসকেএম চত্বরে থাকা তৃণমূল কর্মীরা রাজ্যপালকে দেখেই ‘গো-ব্যাক’ স্লোগান দিতে থাকেন।
বুধবার নন্দীগ্রামের রেয়াপাড়ায় একটি মন্দিরে পূজা দিয়ে বের হওয়ার সময় চার-পাঁচজন মমতাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে অভিযোগ। এ ঘটনার পর নির্বাচনী প্রচার কর্মসূচি মাঝপথে বন্ধ করে মমতাকে কলকাতায় ফিরিয়ে নেওয়া হয়।
কলকাতায় ফেরার পথে রাস্তায় সাংবাদিকরা মমতার গাড়ি থামালে তিনি বলেন, ‘ভিড়ের মধ্যে ৪-৫ জন বাইরে থেকে ঢুকে পড়েছিল। ধাক্কা মেরে ফেলে দেয় আমাকে। ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারা হয়। এর পেছনে ষড়যন্ত্র ছিল।’
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার










