মমতার বিরুদ্ধে উপনির্বাচনে প্রার্থী দিতে চায় না কংগ্রেস
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ৪ জুন ২০২১ শুক্রবার
ছবি: ইন্টারনেট
বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে হেরেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নিয়ম অনুযায়ী এখন ছয়মাসের মধ্যে তাকে যেকোনো একটি আসনের উপনির্বাচনে জয়ী হয়ে আসতে হবে। কলকাতার ভবানীপুর আসন থেকে মমতা উপনির্বাচন করবেন। জানা গেছে, উপনির্বাচনে তার বিরুদ্ধে প্রার্থী দিতে চায় না কংগ্রেস। শুক্রবার (৪ জুন) এসব খবর দিয়েছে আনন্দবাজার পত্রিকা।
প্রতিবেদনে বলা হয়, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরবাবু বলেছেন, ‘এখনও এআইসিসি আমাদের কোনও নির্দেশ দেয়নি। তবে আমার মতে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী দেওয়ার প্রয়োজন নেই। বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার সবে ক্ষমতায় এসেছে, সেই সরকারের মুখ্যমন্ত্রী বিধানসভায় প্রার্থী হচ্ছেন। এই অবস্থায় যতটুকুই ভোট পাই না কেন, কংগ্রেসের প্রার্থী না দেওয়াই উচিত।’
প্রার্থীদের মৃত্যুর কারণে স্থগিত থাকা দু’টি কেন্দ্রে বিধানসভা নির্বাচন ও চারটি কেন্দ্রে উপনির্বাচন কবে হবে, তার ঘোষণা করেনি নির্বাচন কমিশন। এদিকে অধীরবাবুদের ভাবনাকে স্বাগত জানাচ্ছে তৃণমূলও। দলের সাংসদ সুখেন্দু শেখর রায়ের কথায়, ‘ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিপুল ভোটে জয়ী হবেন, তা সুনিশ্চিত। তবে কংগ্রেসের এমন সিদ্ধান্ত বা ভাবনা হয়ে থাকলে তা অবশ্যই শুভ রাজনৈতিক সঙ্কেত।’
-জেডসি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই










