ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ৩:০৭:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

মসজিদে হামলাকারীকে সর্বোচ্চ শাস্তি পেতে হবে : জেসিন্ডা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৭ এএম, ১৯ মার্চ ২০১৯ মঙ্গলবার

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন সন্ত্রাসী হামলায় অভিযুক্ত অস্ট্রেলীয় বন্দুকধারীর নাম উচ্চারণ না করার অঙ্গীকার করে আজ মঙ্গলবার বলেছেন, এ হামলাকারীকে ‘আইনের সর্বোচ্চ সাজা’ ভোগ করতে হবে।

এ সন্ত্রাসী নিউজিল্যান্ডের মসজিদে হামলা চালিয়ে ৫০ জনকে হত্যা করে। খবর এএফপি’র।

তিনি পার্লামেন্টের এক বিশেষ অধিবেশনে বলেন, ‘সে নিউজিল্যান্ডের প্রচলিত আইনের সর্বোচ্চ সাজা পাবে।’

তিনি ‘আসসালামু আলাইকুম’ বলে তার বক্তব্য শুরু করেন।

তিনি আরো বলেন, ‘তার এই সন্ত্রাসী কর্মকান্ডের পক্ষে সে অনেক কিছু ভাবতে পারে। কিন্তু সে কুখ্যাতি ছাড়া আর কিছুই পায়নি। তার এই জঘন্য কাজের জন্য আমি কখনোই তার নাম উচ্চারণ করব না।’

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, ‘ সে একজন সন্ত্রাসী। সে একজন চরমপন্থী। তবে আমি যখনই তার ব্যাপারে কথা বলল, তখন তার নাম মুখে আনব না।’