ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১৭:৫৩:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি মহান স্বাধীনতা দিবস আজ

মহাকাশে হাঁটলেন প্রথম চীনা নারী ওয়াং ইয়াপিং

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩১ এএম, ৯ নভেম্বর ২০২১ মঙ্গলবার

চীনা নারী হিসেবে প্রথম মহাকাশে হাঁটলেন ওয়াং ইয়াপিং নামের একজন নভোচারী

চীনা নারী হিসেবে প্রথম মহাকাশে হাঁটলেন ওয়াং ইয়াপিং নামের একজন নভোচারী

চীনা নারী হিসেবে প্রথম মহাকাশে হাঁটলেন ওয়াং ইয়াপিং নামের একজন নভোচারী। মেরামতের কাজে অংশ নিতে চীনের তিয়েনগং মহাকাশ স্টেশনের বাইরে ৩১ বছর বয়সী ওয়াং ও তার দলের এক সদস্য ছয় ঘণ্টা সময় কাটান।

জানা গেছে, এ সময় ওয়াং ইয়াপিং এবং তার অপর সঙ্গি শূন্যে ভেসে ছিলেন। তারা দুজন মিলে বেশ কিছু যন্ত্রাংশ স্থাপন করেন। বেশ অনেকটা সময়ই কাটান তারা সেখানে।

মহাকাশ গবেষণায় বেশ অগ্রগতি হয়েছে চীনের। এর মধ্যে তিয়ানগং মহাকাশ স্টেশন স্থাপনকে একটি বড় সাফল্য হিসেবে ধরা হচ্ছে। এই স্টেশন থেকেই মঙ্গলগ্রহে সফলভাবে মহাকাশযান পাঠানো হয়েছে, অভিযান চালানো হয়েছে চাঁদেও।

রয়টার্স