মাইগ্রেনের যন্ত্রণা বাড়ায় যেসব খাবার
স্বাস্থ্য ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৫ পিএম, ২৩ এপ্রিল ২০২৫ বুধবার
সংগৃহীত ছবি
মানসিক চাপ, নিয়ম মেনে না খাওয়া, অনিয়মিত ঘুমসহ নানা কারণে মাইগ্রেনের ব্যথা হতে পারে। সারা দিনের কাজের চাপ মাথা ব্যথার কারণ হয়ে ওঠে। সেই ব্যথা যদি মাইগ্রেনের হয় তাহলে তা মড়ার ওপর খাড়ার ঘা। কখনো কখনো ওষুধেও এই ব্যথা সারে না। তার উপর বেশকিছু খাবার আছে, যা খেলে উল্টো ব্যথার মাত্রা বেড়ে যায়।
যেসব খাবার এড়িয়ে চলবেন
চা-কফি: মাইগ্রেনের সমস্যা থাকলে চা, কফি একদমই খাওয়া ঠিক নয়। চা-কফিতে ক্যাফেইন থাকে। অতিরিক্ত পরিমাণে ক্যাফেইন খেলে মাইগ্রেনের ব্যথা বাড়তেই থাকবে। তাই এ ব্যাপারে সতর্ক থাকুন।
অ্যালকোহল: যারা মাইগ্রেনের সমস্যায় ভুগছেন কিংবা মাথাব্যথার ঝুঁকি কমাতে চান—তারা ভুলেও অ্যালকোহল খাবেন না। এতে মাথা যন্ত্রণা বাড়তে থাকবে।
লবণ: মাইগ্রেনের সমস্যা থাকলে সরাসরি লবণ খাওয়া যেমন ক্ষতিকর, তেমনই লবণের পরিমাণ বেশি এমন খাবার খাওয়াও ভাল না। লবণে থাকা সোডিয়াম শুধু মাইগ্রেন ছাড়াও উচ্চ রক্তচাপ, ক্লান্তির কারণ হতে পারে।
চকোলেট: চকোলেটে ক্যাফেইন এবং বিটা-ফেনাইলথাইলামাইন থাকে। এসব উপাদান মাইগ্রেনের ব্যথাকে বাড়িয়ে দিতে পারে। এ কারণে মাইগ্রেনের ব্যথা উঠলে চকোলেট খেলে অল্প মাত্রায় খান।
পিনাট বাটার : নিয়মিত চীনা বাদাম, মাখন কিংবা পিনাট বাটার খেলেও অনেক সময় মাথাব্যথা হতে পারে। এগুলো আবার অনেক সময় মাইগ্রেনের সমস্যাকে বাড়িয়ে দেয়। যদি মাইগ্রেনে আক্রান্ত থাকেন, তাহলে এই খাবারগুলি এড়িয়ে চলুন।
মাইগ্রেনে আক্রান্ত ব্যক্তিদের প্রায় সময় বমি বমি লাগে, নাকে গন্ধ পান না। এসময় তাদের খেতে কষ্ট হয়, ক্লান্ত লাগে, মেজাজ পরিবর্তন হবে। হাত, পায়ে ব্যথা হয়। আবার আলোর দিকে তাকাতেও তাদের সমস্যা হয়।
পুরুষের তুলনায় নারীদের মধ্যে মাইগ্রেনে আক্রান্তের প্রবণতা বেশি। কারও যদি পারিবারিক ইতিহাসে দেখা যায়,মাইগ্রেনের সমস্যা ছিল, তাহলে সেই ব্যক্তিও মাইগ্রেনের সমস্যার শিকার হবেন। মাইগ্রেনের রোগীদের চিকিৎসকের পরামর্শ মতন ওষুধ খাওয়া দরকার। তাছাড়া কিছু খাবার আছে, যা খেলে ব্যথা উপশম হয়—সেসব খাবার খাওয়া উচিত।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ


