মাকে গুলি করে হত্যা: ছেলের বিচার শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩০ পিএম, ১ জুন ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
চট্টগ্রামের পটিয়ায় মাকে গুলি করে হত্যার ঘটনায় ছেলে মাইনুদ্দিন মাইনুর (২৯) বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলায় মামলায় বিচার শুরু হয়েছে। বুধবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমেদ ভূঞার আদালতে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।
মাঈনুদ্দীন জাতীয় পার্টির নেতা ও পটিয়ার সাবেক পৌরসভার মেয়র শামসুল আলম মাস্টারের ছেলে। তার বাড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকায়। মাঈনুদ্দীন বর্তমানে কারাগারে রয়েছেন। অভিযোগ গঠনের সময় তাকে আদালতে হাজির করা হয়।
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ১৬ আগস্ট সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মাঈনুদ্দীন তার মা জেসমিন আকতারকে গুলি করে হত্যা করে। সেদিন প্রথম গুলিটি সে বড় বোন শায়লা শারমিন নিপাকে করে। কিন্তু গুলি বের না হওয়ায় ভাগ্যক্রমে নিপা প্রাণে বেঁচে যান। পরের বার মাকে উদ্দেশ্য করে গুলি করে মাঈনুদ্দীন। গুলিটি লাগে মা জেসমিন আকতারের বাঁ চোখের নিচে। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
ঘটনার দিন রাতে নিপা তার মাকে হত্যার অভিযোগে ছোট ভাই মাঈনুদ্দীনের বিরুদ্ধে পটিয়া থানায় মামলা দায়ের করেন। একইসঙ্গে বাড়িতে অবৈধভাবে অস্ত্র ও গুলি রাখার অভিযোগে পটিয়া থানায় অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করেন পটিয়া থানার এসআই নুরুল আমিন। এই মামলায় আদালতে আসামি মাঈনুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
জেলা পিপি শেখ ইফতেখার উদ্দিন সাইমুর চৌধুরী বলেন, গর্ভধারিণী মাকে গুলি করে হত্যার জন্য ব্যবহার করা অস্ত্র আইনে দায়ের হওয়া মামলাটির চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। এ সময় মাইনু আদালতে উপস্থিত ছিলেন। আগামী ২১ জুন মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি





