ঢাকা, রবিবার ০১, নভেম্বর ২০২৬ ২৩:২৩:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

মাকে হত্যা করে বাড়িতে লুকিয়ে রাখলো মেয়ে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৪ পিএম, ৩০ অক্টোবর ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রেমিককে সাথে নিয়ে মাকে হত্যা করে সেই লাশ বাড়িতে লুকিয়ে রাখলো মেয়ে। তারপর প্রেমিকের সাথে সেই বাড়িতে তিনদিন বাসও করলো। এমনই অভিযোগ উঠছে ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর হায়দরাবাদের হায়াতনগরের এক তরুণীর বিরুদ্ধে।

নিহত ওই মায়ের নাম রজিতা। আর মাকে হত্যাকারী অভিযুক্ত ওই মেয়ের নাম কীর্তি রেড্ডি। সে স্থানীয় একটি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী।

স্থানীয় পুলিশের পরিদর্শক সতীশ ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে জানান, গত ২৫ অক্টোবর শুক্রবার একটি পচাগলা লাশ পাওয়া যায় রামান্নাপেট রেলওয়ে ট্র্যাকে। এর একসপ্তাহ আগে রজিতা নামক ওই নারী নিখোঁজ হয়েছিলেন।

তিনি আরো জানান, ফরেনসিক তদন্ত ও ময়নাতদন্তের পরে পুলিশ নিশ্চিত হয় ওই লাশটি নিখোঁজ রজিতারই। তদন্ত শুরু হয়েছে।

-জেডসি