মাঝরাতে হাবিপ্রবি ভিসির বাসভবনের সামনে ছাত্রীদের অবস্থান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৫ পিএম, ১৬ জুলাই ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
১০ দফা দাবিতে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নবনির্মিত ছাত্রী হলের আবাসিক শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে।
শনিবার (১৫ই জুলাই) রাত সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্রী হলের ছাত্রীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। এসময় নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিসহ ১০ দফা দাবিতে মাঝরাত পর্যন্ত ভিসির বাসভবনের সামনে নানান স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, শুক্রবার রাত থেকে হলে বিদ্যুৎ নেই। সকালে কিছু সময়ের জন্য আসলেও আবার চলে যায়। পরে বিদ্যুৎ আসে। কিন্তু শনিবার রাত থেকে আবার বিদ্যুৎ না থাকায় আমরা খাওয়া-দাওয়া, পড়াশোনাসহ নিত্যকার কাজকর্মে অনেক ভোগান্তির শিকার হচ্ছি।
শিক্ষার্থীরা ১০ দফা দাবিগুলো হলো: হলে 'নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে হবে, প্রতিটি ব্লকে হিটার দিতে হবে, প্রতিটি ফ্লোরে পানির সরাসরি লাইন দিতে হবে, বাথরুম ও করিডোরে পর্যাপ্ত লাইট ও থ্রি-প্লাগ সুইচ দিতে হবে, ডাইনিংয়ের খাবারের মান উন্নত করতে হবে, হলে প্রবেশের সর্বশেষ সময় রাত ৮:৩০ করতে হবে, হিটার চেক করার নামে হেনস্তা করা যাবে না, গেস্ট এলাও এবং অভিভাবদেরকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলতে হবে, লিফট ও রিডিংরুম দিতে হবে, বিশেষ কারণে রাতে হলে ফিরতে দেরি হলে অকথ্য ও অপমানসূচক ভাষায় কথা বলা যাবে না।
এছাড়াও নবনির্মিত ছাত্রী হলের একটি স্থায়ী নামকরণের দাবিও জানান শিক্ষার্থীরা।
এ ব্যাপারে নবনির্মিত ছাত্রী হলের হল সুপার অধ্যাপক ড. আফরোজা খাতুন বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে আমরা তাদের সাথে বসবো। এরপর আমরা যৌক্তিক সিদ্ধন্তে উপনীত হবো।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, বিদ্যুৎ বিভ্রাট সমাধানের চেষ্টা করা হচ্ছে। শিক্ষার্থীদের ১০ দফা দাবি থেকে যৌক্তিক দাবিগুলো নিয়ে আমরা পর্যালোচনা করবো।
অভিযোগ রয়েছে, কনস্ট্রাকশনের সময় নিম্নমানের তার ব্যবহার করায় বিদ্যুতের লাইনের উপর চাপ পড়লে তা লোড নিতে পারছেনা। ফলে হঠাৎ করেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে। হলের নির্মাণকাজ শেষ হওয়ার পর কাজ ঠিকভাবে বুঝে না নিয়ে দ্রুততার সাথে হলে ছাত্রী উঠানোয় কিছু বিষয়ে অসঙ্গতি থেকে গেছে।
উল্লেখ্য, দাবি আদায়ে রাত সাড়ে নয়টা থেকে রাত ১টা পর্যন্ত উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরে হলে বিদ্যুৎ সংযোগ সচল এবং দাবি বাস্তবায়েনের প্রতিশ্রুতি পেলে তারা হলে ফিরে যান।
পরে হল সুপার শিক্ষার্থীদের ১ সপ্তাহের মধ্যে পানির লাইন ঠিক এবং হল কাউন্সিলের সভা শেষে হলে প্রবেশের সময় বাড়ানোর ব্যাপারে লিখিত আশ্বাস দেন বলে জানা গেছে।
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ




