মাথার যন্ত্রণা কমবে পেইনকিলার ছাড়াই
স্বাস্থ্য ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৩ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
মাথার যন্ত্রণায় যারা ভোগেন তারাই বোঝেন এর কষ্ট কতখানি। কারো কারো ক্ষেত্রে অনুভূতি এমন মনে হয় যেন কেউ মাথায় হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। চোখ খোলা বা বন্ধ রাখাও তখন কষ্টের হয়ে পড়ে। মাইগ্রেন কিংবা সাধারণ মাথা ব্যথায় অনেকে ভরসা রাখেন পেইনকিলারে। কিন্তু তাঁতে পুরো সমাধান হয় না।
অতিরিক্ত পেইনকিলার খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এমনটাই বলছেন চিকিৎসকরা। তাহলে উপায়? ওষুধ ছাড়াও কিন্তু মাথার যন্ত্রণা উপশমের উপায় আছে। চলুন জেনে নিই সেই উপায়-
পানিই সবচেয়ে বড় ওষুধ
অনেকসময় গ্যাস, অম্বল বা ডিহাইড্রেশনের কারণে মাথা ব্যথা হয়। এক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করে পর্যাপ্ত পানি। শরীরকে হাইড্রেট রাখলেই মাথা ব্যথা থেকে মুক্তি মিলবে। শসা, তরমুজের মতো ফলও এক্ষেত্রে ভালো কাজ করে।
কাজে লাগান এই থেরাপি
মাথার যন্ত্রণা দূর করতে দারুণ কাজে দেয় অ্যারোমাথেরাপি। পেপারমিন্ট, ল্যাভেন্ডার, ইউক্যালিপটাসের মতো এসেন্সিয়াল অয়েলগুলো একটা কাপড়ে নিয়ে খানিকক্ষণ শুঁকে দেখুন। মুহূর্তেই উধাও হবে অস্বস্তি।
উপশম হয় আকুপ্রেশারেও
আকুপ্রেশারও মাথা ব্যথা কমাতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, মাথার যন্ত্রণা কমাতে বৃদ্ধাঙ্গুষ্ঠ ও তর্জনী দিয়ে প্রেশার দিয়ে করা হয় বিশেষ পদ্ধতিতে ম্যাসাজ। এতে কিছুক্ষণের মধ্যেই মাথার যন্ত্রণা কমে।
হার্বাল ওষুধ
পেনকিলারের বিকল্পে খেতে পারেন হার্বাল ওষুধ। প্রাকৃতিক ওষুধে কমে প্রদাহ। আয়ুর্বেদ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে মাথা যন্ত্রণার কারণ অনুযায়ী এই ওষুধ খেলে উপশম মিলবে।
কোল্ড কমপ্রেস
কপালে, ঘাড়ে কোল্ড কমপ্রেস অর্থাৎ ঠান্ডা সেঁক দিলে কমে যন্ত্রণা। একটা তোয়ালে ঠান্ডা পানিতে ডুবিয়ে এরপর ঘাড়, মাথায় দিলেই মেলে আরাম।
ওষুধে নির্ভরশীল না হয়ে ঘরোয়া এই টোটকাগুলো ব্যবহার করুন মাথা ব্যথা কমাতে।
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী










