মাদাগাস্কারে চলন্ত বিমান থেকে পড়ে ছাত্রীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫৫ পিএম, ১ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
আফ্রিকার দেশ মাদাগাস্কারে চলন্ত বিমান থেকে পড়ে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত এক ছাত্রী মারা গেছেন। ১৯ বছর বয়সী ওই ব্রিটিশ ছাত্রীর নাম অ্যালানা কুটল্যান্ড। বৃহস্পতিবার ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান।
পত্রিকাটি জানায়, গত বৃহস্পতিবার (২৫ জুলাই) একটি হালকা বিমানে করে গবেষণার কাজে মাদাগাস্কারের প্রত্যন্ত এলাকা আঞ্জাজাভিতে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন অ্যালানা কুটল্যান্ড। তবে তিনি কীভাবে বিমান থেকে পড়ে যান সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
জুলাই মাসের গোড়ার দিকে গবেষণার কাজে উত্তর পশ্চিম আফ্রিকার দ্বীপ রাষ্ট্র মাদাগাস্কার গিয়েছিলেন ইংল্যান্ডের বার্কিহ্যাম শহরের বাসিন্দা অ্যালানা কুটল্যান্ড।
মেয়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়ে পড়েছে তার পরিবার। এক বিবিৃতিতে তার বাবা-মা জানায়, ‘আমাদের মেয়ে খুবই মেধাবী ও আত্মনির্ভরশীল একজন তরুণী ছিল। সে তার পরিবার ও বন্ধুদের খুব ভালোবাসতো এবং সবসময় তাদের সমর্থন করতো। নানা ধরনের লোকজনের সঙ্গে তার চেনাজানা ছিলো। আমরা আমাদের দারুণ মেয়েটাকে হারিয়ে গভীরভাবে মর্মাহত। সে তার পরিচিত সবাইকে খুশি করার চেষ্টা করতো।’
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ক্যাম্বব্রিজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
-জেডসি
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা











