ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ২০:২৮:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই

মাধ্যমিক স্কুলে মূল্যায়ন কীভাবে: শিক্ষামন্ত্রী জানাবেন কাল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০০ পিএম, ২০ অক্টোবর ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মাধ্যমিকের বার্ষিক পরীক্ষার বিষয়ে আগামীকাল শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভার্চুয়াল প্রেস কনফারেন্স করবেন। বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় এ প্রেস কনফারেন্স হওয়ার কথা।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সংবাদ বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছেন।

মাধ্যমিক স্তরে ষষ্ঠ, সপ্তম, নবম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়ন কীভাবে করা হবে নাকি হবে না, তা জানাতে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

করোনার কারণে গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও পাঠদানের ধারাবাহিকতা রক্ষায় অনলাইন, টিভি ও বেতারে পাঠদান চালিয়ে আসছে সরকার।

করোনার কারণে পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা, অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি পরীক্ষা এবং সর্বশেষ এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়েছে।

এদিকে, চলতি বছর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে অনিশ্চয়তার মধ্যে প্রাক-প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত নিজ বিদ্যালয়ে মূল্যায়নের কথা বলা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সাপেক্ষে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী পাঠদানের জন্য নভেম্বর থেকে সংক্ষিপ্ত সিলেবাসে শিক্ষা কার্যক্রম পরিচালনার কথা বলা হয়েছে।

তবে নভেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যাবে না বলে মনে করে শিক্ষা মন্ত্রণালয়। সেক্ষেত্রে পঞ্চম শ্রেণির মূল্যায়ন না করে অটো পাস দেওয়ার ছাড়া কোনও বিকল্প থাকবে না প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়।

-জেডসি