মানবাধিকার লঙ্ঘনে বাংলাদেশ এক নম্বর: সেলিমা রহমান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০০ পিএম, ১০ ডিসেম্বর ২০২৩ রবিবার
ছবি: ভিডিও থেকে নেওয়া
মানবাধিকার লঙ্ঘনে বাংলাদেশ এখন এক নম্বর বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। মিছিলে মিছিলে বাংলাদেশ ভরে দেবো। তবুও আমরা এই সরকারের নির্বাচন মানবো না।
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আজ রোববার (১০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
বিএনপি নেত্রী বলেন, ১৫ বছর ধরে আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা, মামলা করে নির্যাতনের স্টিমরোলার চালানো হয়েছে। গত এক মাসেই প্রায় ২০ হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির কর্মসূচি শুরু হয়। ২৮ অক্টোবর নয়াপল্টনে সংঘর্ষে মহাসমাবেশ পণ্ড হওয়ার পর প্রথম জমায়েত করেছে দলটি। বিএনপির পাশাপাশি সমমনা ও জোটের বাইরেও বিভিন্ন সংগঠন রাজধানীর বিভিন্ন স্থানে মানববন্ধন করে।
সেলিমা রহমান অভিযোগ করেন, ২৮ নভেম্বর সরকার নিজেরা সহিংসতা করে তা পণ্ড করেছে। সিনিয়র নেতাদের কারারুদ্ধ করেছে। বাবাকে না পেলে ছেলেকে, ছেলেকে না পেয়ে বাবাকে ধরে নিয়ে গেছে।
বাংলাদেশে যত নিপীড়ন হচ্ছে, বিশ্বের কোথাও এমন হয় না উল্লেখ করে তিনি বলেন, আমি প্রশাসন ও পুলিশকে বিবেক দিয়ে কাজ করার আহ্বান জানাই। জনগণ এই ফ্যাসিস্টের পতন ঘটাবে।
মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গনি চৌধুরী, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ অনেকেই উপস্থিত ছিলেন।
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- জাতির পিতার জন্মদিন আজ
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা


