মানব পাচার রোধে জিরো টলারেন্স বাংলাদেশের
বাসস | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:০০ পিএম, ২১ অক্টোবর ২০১৮ রবিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানব পাচার রোধে জিরো টলারেন্স এবং প্রবাসে শ্রমিক নিয়োগ খরচ হ্রাস সংক্রান্ত বৈশ্বিক আহ্বান জাতিসংঘে তুলে ধরলেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের চলতি ৭৩তম অধিবেশনের দ্বিতীয় কমিটির আওতায় ‘বিশ্বায়ন ও পারস্পারিক নির্ভরশীলতা’ বিষয়ক এক আলোচনায় বাংলাদেশের অবস্থান তুলে ধরে এই আহ্বান করেন তিনি।
আজ রোববার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
রাষ্ট্রদূত মাসুদ আন্তর্জাতিক অভিবাসন দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত বক্তব্যের অংশ বিশেষ উদ্বৃত করে বলেন, ‘মানব পাচার রোধ এবং প্রবাসে শ্রমিক নিয়োগ খরচ হ্রাস করে তা সহনীয় পর্যায়ে আনতে প্রযোজ্য নীতিমালা ও পদক্ষেপসমূহ বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়কে অবশ্যই একসঙ্গে এবং সমন্বিতভাবে কাজ করতে হবে’।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে প্রায় ২৫৮ মিলিয়ন অভিবাসী মানুষের গতিশীলতা এ বিশ্বে একটি অপরিহার্য বিষয় যা অনুধাবন করে বাংলাদেশ ২০১৬ সালে প্রথমবারের মতো অভিবাসী মানুষদের কল্যাণে জাতিসংঘে আলাদাভাবে ‘গ্লোবাল মাইগ্রেশন কম্প্যাক্ট’ এর প্রস্তাবনাটি নিয়ে আসে। এই মাইগ্রেশন কম্প্যাক্টে সদস্য রাষ্ট্রসমূহের স্বপ্রণোদিত, কার্যকর ও ফলপ্রসূ অংশগ্রহণ এবং আলোচনা অব্যাহত রাখার কারণে অভিবাসন বিষয়টি নিয়মিতভাবে জাতিসংঘের মূল আলোচ্য ধারায় স্থান করে নিয়েছে।
এই কম্প্যাক্টের সবচেয়ে বড় অর্জন হল অভিবাসন সংক্রান্ত বৈশ্বিক রাজনৈতিক সদিচ্ছা এবং তা বাস্তবায়নের জন্য একটি বৈশ্বিক প্লাটফর্ম প্রাপ্তি। একটি বৃহৎ অভিবাসী প্রেরণকারী দেশ হিসেবে এটি বাংলাদেশের জন্য ইতিবাচক।
‘গ্লোবাল মাইগ্রেশন কম্প্যাক্ট’ চূড়ান্ত করার জন্য রাষ্ট্রদূত মাসুদ সদস্য রাষ্ট্রসমূহ, জাতিসংঘ মহাসচিব, মহাসচিবের বিশেষ প্রতিনিধি লুইস আরবরসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
বাংলাদেশের জাতীয় উন্নয়ন ও সম্পদ সৃষ্টিতে অভিবাসীদের পাঠানো রেমিটেন্সের ব্যাপক ভূমিকার কথা উল্লেখ করেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার লক্ষ্যে বাংলাদেশ জাতীয় উন্নয়ন নীতিমালায় অভিবাসনকে বিশেষ স্থান দিয়েছে মর্মেও উল্লেখ করেন রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।
এ সময় অভিবাসীদের জন্য আরও বেশ কিছু করার রাজনৈতিক সদিচ্ছা নিয়ে মরক্কোর মারাকাসে অনুষ্ঠেয় আসন্ন সম্মেলনে ‘গ্লোবাল মাইগ্রেশন কম্প্যাক্ট’ সফলভাবে গৃহীত হবে বলে আশা প্রকাশ করেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি।
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি









