মানুষের আবেগ বুঝতে পারে পোষা মুরগি!
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩২ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার
প্রতীকী ছবি।
একাকিত্বের সময় পোষা প্রাণীর সঙ্গ অনন্য এক মানসিক সান্ত্বনা দিতে পারে। কানাডার মনোবিজ্ঞানের অধ্যাপক সোনিয়া কং এই বিষয়টিকে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেন। তিনি দেখান, কিভাবে পোষা প্রাণীর সঙ্গে সুস্থ ও স্বাস্থ্যকর সম্পর্ক মানসিক চাপ কমাতে সাহায্য করে।
অধ্যাপক সোনিয়ার নিজেরও একটি পোষা প্রাণী আছে, যা তার মানসিক চাপ সামলাতে বিশেষভাবে কার্যকর। তবে এটি অন্যদের মতো নয়—সোনিয়ার পোষা প্রাণী একটি মুরগি।
তিনি জানান, দৈনন্দিন জীবনে আবেগ সামলাতে মুরগিটি তাকে দারুণভাবে সাহায্য করে। সিবিসি নিউজকে তিনি বলেন, “আমার মনে হয়, সে খুবই বুদ্ধিদীপ্ত। সে আমার আবেগ বুঝতে পারে।”
সোনিয়ার পোষা মুরগিটি ১১ মাস বয়সী। ব্রিটিশ কলম্বিয়ার প্রিন্স জর্জের কাছের একটি খামার থেকে মুরগিটি তিনি আনেন এবং নাম রেখেছেন ‘স্যাটার ডে’। তিনি বলেন, “যখন আমার মন খারাপ থাকে, সে আমার পাশে বসে থাকে, আমাকে দেখে। হয়তো সে বোঝার চেষ্টা করে যে আমার মনে ঠিক কী চলছে। হয়তো বলতে চায়, ‘কেন তুমি কাঁদছ?’ আমার কাছে এটা অনেক কিছু।”
শহরে ঘুরে বেড়ানোর সময়ও সোনিয়া ‘স্যাটার ডে’-কে সঙ্গে রাখেন। এ জন্য তিনি বিশেষ ধরনের ডায়াপার ব্যবহার করেন, যাতে মুরগির স্বাচ্ছন্দ্য বজায় থাকে।
সোনিয়া বর্তমানে নর্দার্ন ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে কিশোর-কিশোরীদের সামাজিক ও মানসিক বিকাশে পোষা প্রাণীর প্রভাব নিয়ে একটি অনলাইন জরিপ পরিচালনা করছেন। এই গবেষণাটি তিনি হংকংয়ের চাইনিজ ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ট্রেসি ওয়ংয়ের সঙ্গে যৌথভাবে করছেন।
পরিবারও এখনও সোনিয়ার নতুন পোষা প্রাণীর ধারণার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। মাঝেমধ্যেই মা-বাবা মজা করে তাঁকে জিজ্ঞেস করেন, মুরগিটি খেয়ে ফেলার কোনো পরিকল্পনা আছে কি না।
সোনিয়া কং এ বিষয়ে বলেন, “আমি বলি, আমি এমনটা কখনো করব না। সে আমার পোষা প্রাণী। তারা আমার সঙ্গে মজা করেন, আর এটাই সাংস্কৃতিক পার্থক্য বা সাংস্কৃতিক মতভেদ।”
এই হৃদয়স্পর্শী সম্পর্ক প্রমাণ করে, পোষা প্রাণী শুধু একাকিত্ব দূর করে না, বরং মানুষের আবেগ বোঝার ক্ষমতাও রয়েছে। ‘স্যাটার ডে’–এর মতো পোষা প্রাণী মানসিক স্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ সাথি হতে পারে।
তথ্যসূত্র : নিউইয়র্ক পোস্ট
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল



