মানুষের আর্থসামাজিক মুক্তিতে অবদান রাখবে পদ্মা সেতু: স্পিকার
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৮ এএম, ২৫ জুন ২০২২ শনিবার
ফাইল ছবি
অর্থনৈতিক মুক্তি অর্জনে পদ্মা সেতু অবশ্যই একটা অনেক বড় অবদান রাখবে। দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের আর্থসামাজিক মুক্তিসহ প্রতিটি ক্ষেত্রের পদ্মা সেতু অবদান রাখবে বলে মন্তব্য করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
শনিবার (২৫ জুন) সকালে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশস্থলে পৌঁছে এসব কথা বলেন তিনি।
সেতুর জমকালো উদ্বোধন উপলক্ষে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাসহ মাওয়া প্রান্তে সকাল থেকেই উৎসবের আমেজ বিরাজ করছে। পদ্মার পাড় সেজেছে নতুন রূপে। পদ্মা সেতুর উদ্বোধনের এ আমেজ ছড়িয়ে পড়েছে সারা দেশে।
এদিকে, পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা প্রান্তে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে শিবচরের বাংলাবাজার ঘাট এবং আশপাশের প্রায় তিন কিলোমিটার এলাকা। সভাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস, সরকারি গোয়েন্দা সংস্থা।
সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে তৈরি বাংলাদেশের সবচেয়ে বড় স্থাপনা পদ্মা সেতু। সেতুটির দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার। দ্বিতল এই সেতুর এক অংশ পদ্মা নদীর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত এবং অপর অংশ নদীর শরীয়তপুরের জাজিরা প্রান্তে যুক্ত। একই সঙ্গে ট্রেন ও গাড়ি চলাচলের ব্যবস্থা রয়েছে এ সেতুতে। চার লেন বিশিষ্ট ৭২ ফুট প্রস্থের এ সেতুর নিচতলায় রয়েছে রেল লাইন। এর মাধ্যমে দক্ষিণাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্থাপিত হবে। পদ্মা সেতু নির্মাণে মোট ব্যয় হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।
- ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের
- শান্তিপূর্ণ ভোটে আশাবাদী আফরোজা আব্বাস
- নারী ভোটারদের পদচারণায় মুখর ভোটকেন্দ্র
- উত্তরসূরি হিসেবে মেয়েকে প্রস্তুত করছেন কিম জং উন
- রাজধানীসহ সারা দেশে ভোটগ্রহণ চলছে
- দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব
- কক্সবাজারে নারী ভোটারদের উপস্থিতি বেশি
- ট্রাম্পকে নিয়ে তর্ক করায় মেয়েকে গুলি করে হত্যা
- জীবদ্দশায় একুশে পদক পাওয়া ভাগ্যের ব্যাপার: ববিতা
- নারী এজেন্টদের হেনস্তার অভিযোগ করলেন জারা
- ভোট দিলেন জুবাইদা রহমান ও জাইমা রহমান
- তাসনিম জারা ভোট দিলেন ঢাকা-১১ আসনে
- ঢাবি কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম
- ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু
- রাজধানীজুড়ে ভোটকেন্দ্রের বাইরে কড়া নিরাপত্তা
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু
- তাসনিম জারা ভোট দিলেন ঢাকা-১১ আসনে
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- আপনার ভোটকেন্দ্র কোনটি জানবেন যেভাবে
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- ঢাবি কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম
- নারী এজেন্টদের হেনস্তার অভিযোগ করলেন জারা











