মানুষের মতো হোটেলে বসে খাবার খেলো বাঁদর!
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪০ পিএম, ১৮ মে ২০২২ বুধবার
সংগৃহীত ছবি
গাছের ফল-মূল নয়, একেবারে হোটেলে টেবিলের উপর বসে জমিয়ে মাছ-ভাত খাচ্ছে বাঁদর। এটা কোনও গল্প বা সিনেমার দৃশ্য নয়, বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়কের ধারে হোটেলে বাঁদরের বাঁদড়ামির এমনই ছবি ধরা পড়েছে। বাঁদরের মাছ-ভাত খাওয়ার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল।
নেটিজেনদের কথায়, ‘এ তো আমিষভোজী বাঁদর!’ শুধু তাই নয়, ওই হোটেল কর্তৃপক্ষের তরফে খবর পেয়ে বন দফতরের কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে এলেও আমিষভোজী সেই বাঁদরকে মাছ-ভাতের থালা থেকে সরানো যায়নি। ভাত, মাছ সহ একেবারে চেটে-পুটে মাছের ঝোল সাবাড় করার পরই খাবারের টেবিল ছাড়ে এই চারপেয়ী।
তারপরেও বাঁদরটিকে ধরতে পারেননি বনকর্মীরা। তাদের একেবারে নাস্তানাবুদ করিয়ে, ঘাম ঝরিয়ে হোটেল ছেড়ে সকলের ধরা-ছোঁয়ার বাইরে চলে যায় আমিষভোজী বাঁদরটি। আর হোটেল কর্মী থেকে ক্রেতা সহ বনকর্মীরাও কেবল দাঁড়িয়ে-দাঁড়িয়ে দেখেন বাঁদরের কীর্তি। কিছুই করতে পারেননি তাঁরা।
ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া- দুর্গাপুর রাজ্য সড়কের ধারে বড়জোড়ার বাঁধকানা এলাকার একটি হোটেলে মঙ্গলবার দুপুরে ক্রেতাদের ভিড় ভালোই ছিল। হঠাৎ করেই সেই হোটেলে ঢুকে পড়ে একটি আস্ত বাঁদর।
হোটেলের মধ্যে বাঁদর ঢোকায় আতঙ্কিত হয়ে পড়েন ক্রেতা থেকে কর্মীরা। অধিকাংশ ক্রেতা-ই আতঙ্কে খাবারের থালা ফেলে বেরিয়ে যান। আর সেই সুযোগে বাঁদরটি একেবারে উঠে বসে খাবারের টেবিলে। তারপর ক্রেতাদের ফেলে যাওয়া থালায় পড়ে থাকা মাছ, ভাত সাবাড় করে মর্কটটি।
একেবারে মানুষের মতোই মাছের কাঁটা বেছে-বেছে মুখে পোরে। ভাতের গ্রাসও মুখে তোলে। তারপর বাটিতে থাকা মাছের ঝোলও চেটেপুটে সাবাড় করে দেয়।
আর ক্রেতারা হোটেলের বাইরে দাঁড়িয়ে বাঁদরের কীর্তি দেখেন। শাকাহারী থেকে একেবারে আমিষভোজী হয়ে বাঁদরের মাছ-ভাত খাওয়ার বিরল দৃশ্যের ভিডিও মোবাইল ক্যামেরায় বন্দি করে রাখার সুযোগ হাতছাড়া করেননি অনেকেই।
মনে ভয় নিয়েও হোটেলের বাইরে দাঁড়িয়ে শাকাহারী থেকে আমিষভোজী হয়ে বাঁদরের বাঁদড়ামির দৃশ্য মোবাইলে ভিডিও করেন ক্রেতা থেকে শুরু করে পথচলতি মানুষজনও। তারপর সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেরি করেননি তারা।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০



