মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী লোকনাট্য `মাচয়ইং`
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫১ এএম, ২ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
জ্যাত্ এর মাধ্যমে মারমাদের আদি ঐতিহ্য, সংস্কৃতিকে তুলে ধরার উদোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি । এরি ধারাবাহিকতায় পরিবেশিত হলো বান্দরবানে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী লোকনাট্য 'মাচয়ইং'।
বুধবার রাত ৯টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ক্ষুদ্র নৃগোষ্ঠী সেল এর ব্যবস্থাপনায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর সহযোগিতায় লোকনাট্য মঞ্চায়ন করল রুমা উপজেলার খানা পাড়া জ্যাত্ দল।
বান্দরবানের সদর উপজেলার ২ নং কুহালং ইউনিয়ন, ৬ নং ওয়ার্ড-এর থোয়াইংগা পাড়ায় রাতব্যাপী মঞ্চায়ন হয় মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির লোকনাট্য ‘মাচয়ইং’ জ্যাত্।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (সচিব পদমর্যাদা) ড. সৈয়দ জামিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান সেনা রিজিয়ন, ৬৯ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান, এএফডব্লিউসি, পিএসসি; বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন। সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও বান্দরবান জেলা শিল্পকলা একাডেমির সভাপতি অধ্যাপক থানজামা লুসাই। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রশিক্ষণ বিভাগের উপপরিচালক এস এম শামীম আকতার।
প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, “পাহাড়ী এবং বাঙালীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সার্বভৌমত্ব রক্ষায় একসাথে কাজ করতে হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এ ধরণের উদ্যোগকে তিনি সাধুবাদ জানান এবং দুর্গম এলাকায় এ ধরণের সাহসী কর্মসূচি পালনের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে ধন্যবাদ জানান।”
সম্মানিত অতিথির বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (সচিব পদমর্যাদা) বলেন, “আমরা অডিটোরিয়াম থেকে বের হয়ে স্থানীয় সম্প্রদায়ের কাছাকাছি অধিক সংখ্যক মানুষের অংশগ্রহণে এ ধরণের কর্মসূচি পালনের চেষ্টা করে যাচ্ছি। আগামীতে সকল জাতিগোষ্ঠীকে নিয়ে উৎসব এবং অনুষ্ঠান আয়োজন করতে আমরা বদ্ধ পরিকর থাকবো।” তিনি হাজার হাজার দর্শক সমাগম হওয়ায় আয়োজন সফল হয়েছে মর্মে অভিমত ব্যক্ত করেন।
আদিকালের রাজ-রাজাদের জীবনধারা এবং ঐ সময়ের সাধারণ মানুষের জীবনধারা কৃষ্টি কালচার ও কর্মক্ষেত্র সমূহকে সুরে, তালে, লয়ের মাধ্যমে কোনো এক কাহিনীকে ফুটিয়ে তোলাই হলো জ্যাত্। মূলত মারমা তথা বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান বা সামাজিক অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে আগত অতিথিদেরকে আনন্দ প্রদানের জন্য এ জ্যাত্ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল



