ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১:১৩:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার মহান স্বাধীনতা দিবস আজ শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না

মার্কিন নাগরিকদের কানাডায় না যাওয়ার পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫২ এএম, ১২ জানুয়ারি ২০২২ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

কানাডায় ওমিক্রনের প্রকোপ বেড়ে যাওয়ায় সে দেশে মার্কিন নাগরিকদের ভ্রমণে না যাওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যাণ্ড প্রিভেনশন, সিডিসি৷ খবর ডয়চে ভেলের।

মার্কিন নাগরিকদের কোনো দেশ ভ্রমণের ক্ষেত্রে সিডিসি যে পরামর্শ দিয়ে থাকে তার চার নম্বর স্তরে (লেভেল ফোর) কানাডাকে গত সোমবার অন্তর্ভুক্ত করা হয়েছে৷ এই স্তরে মোট ৮০টি দেশ রয়েছে৷

করোনা মহামারি শুরুর পর ২০২০ সালের মার্চে জরুরি কাজ নেই এমন ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল৷ গত নভেম্বরে কানাডা ও মেক্সিকোর সঙ্গে স্থল সীমান্ত খুলে দেয় যুক্তরাষ্ট্র৷ ফলে করোনার টিকা নেয়া বিদেশিরা ঢোকার অনুমতি পেয়েছিলেন৷ 

কানাডাও ২০২০ সালের মার্চে প্রথম পরামর্শ জারি করেছিল৷ গত অক্টোবরে সেটা তুলে নেয়া হয়৷

চলতি মাসে কানাডায় একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার রেকর্ড হয়েছিল৷

যুক্তরাষ্ট্রেও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির রেকর্ডের কথা জানিয়েছে রয়টার্স৷