ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ১০:০৯:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মার্কিন নির্বাচনে এ পর্যন্ত ভোট দিয়েছে ১ কোটি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৩ পিএম, ১৪ অক্টোবর ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে এক কোটির বেশি ভোটার ইতোমধ্যেই আগাম ভোট দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার রাত পর্যন্ত ভোট পড়েছে এক কোটি চার লাখ।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের চেয়ে এবার আগাম ভোটের প্রবণতা অনেক বেশি। ২০১৬ সালের একই সময়ের সঙ্গে তুলনা করে দেখা গেছে, এবার ২০ শতাংশ বেশি আগাম ভোট পড়েছে।

করোনাভাইরাস মহামারিতে যুক্তরাষ্ট্রে ব্যাপক মৃত্যুর মধ্যেই এভাবে ভোটকেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি অনেকেই অবাক করে দিয়েছে। বেশ কয়েকটি অঙ্গরাজ্যে সশরীরে ভোট গ্রহণ শুরু হয়েছে আগেই। এছাড়া ডাকযোগেও আগাম ভোট চলছে যুক্তরাষ্ট্রে। জর্জিয়া অঙ্গরাজ্যে শুরু হওয়া আগাম ভোটে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।

ভোটারদের ব্যাপক সাড়া পড়েছে বলে জানিয়েছেন নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা। তবে সোমবার সকালে ভোটিং মেশিনে ত্রুটির কারণে ভোটারদের বিড়ম্বনার খবরও পাওয়া গেছে।

এনবিসি নিউজ জানিয়েছে, অঙ্গরাজ্যের ম্যারিয়াটার কোব কাউন্টির প্রধান ভোটকেন্দ্রে এভারলিন রাদারফোর্ড নামের এক ভোটার ৯ ঘণ্টা ৩৯ মিনিট লাইনে দাঁড়িয়ে থাকার পর সন্ধ্যা ৭টা ৪৩ মিনিটে ভোট দিতে পেরেছেন। সারা দিনে তিনি সেখানকার ভোটারদের দীর্ঘ সারির ছবি ও ভিডিও টুইটারে পোস্ট করছেন।

উল্লেখ্য, ৩ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের মূল ভোট পর্ব সম্পন্ন হবে। বিভিন্ন জনমত সমীক্ষায় দেখা গেছে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

-জেডসি