মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৭ পিএম, ২ মার্চ ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হওয়ায় মুহিউদ্দিন ইয়াসিনকে অভিনন্দন জানিয়ে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার লেখা এই চিঠিতে দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হওয়ার পাশাপাশি নতুন সম্ভাবনা উন্মোচনের আশা প্রকাশ করেছেন শেখ হাসিনা।
মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তায় শেখ হাসিনা দেশটির প্রতি কৃতজ্ঞতা জানান। নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার বিষয়টিকে অবিস্মরণীয় উল্লেখ করে বলেছেন, মানুষের প্রতি রাজনৈতিকভাবে দায়িত্বশীলতাই মুহিউদ্দিন ইয়াসিনকে এই আসনে অভিষিক্ত করেছে। তাঁর শাসনামলে বাংলাদেশের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্বাধীনতার সময় থেকেই মালয়েশিয়া বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হিসেবে পাশে থেকেছে বলেও চিঠিতে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
তিনি জানান, সুশাসন, আইনের শাসন, গণমাধ্যমের স্বাধীনতা, নারীর ক্ষমতায়নসহ সুষম উন্নয়নে দুই দেশ বদ্ধপরিকর। বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজারে অন্তর্ভুক্তির ইস্যুতেও দেশটির প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।
রোহিঙ্গা সংকটে মালয়েশিয়া শুরু থেকেই বাংলাদেশকে সমর্থন দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা করেন। প্রত্যাবাসনের ক্ষেত্রেও মিয়ানমারের ওপর রাজনৈতিক চাপ অব্যাহত রাখতে সচেষ্ট থাকবে দেশটি৷
দু’দেশের সম্ভাবনাময় খাতগুলো নিয়ে আরো নতুন দুয়ার উন্মোচিত হবে বলে আশা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। চিঠিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর উদযাপন অনুষ্ঠানেও মুহিউদ্দিন ইয়াসিনকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










