মালালার সঙ্গে ব্লিনকেনের সাক্ষাৎ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৭ পিএম, ৭ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
নোবেল শান্তি পুরস্কারজয়ী পাকিস্তানি তরুণী মালালা ইউসুফজাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন।
২০১২ সালে তালেবানরা মালালাকে স্কুলে যাওয়ার কারণে গুলি করেন। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। এর পর থেকে নারী অধিকার ও নারী শিক্ষা আন্দোলনের আইকনে পরিণত হন মামলা।
সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মালালার সঙ্গে সাক্ষাৎ করেন ব্লিনকেন। এ সময় তিনি আফগানিস্তানে নারী শিক্ষার বর্তমান অবস্থা নিয়ে মালালার কথা বলেন।
মালালা বলেন, আমরা যখন নারী শিক্ষার বৈষম্য দূর করার কথা বলছি, তখন আফগানিস্তানে তালেবানরা মাধ্যমিক স্কুলে মেয়েদের যেতে নিষেধ করছেন।
২০ বছর পর মার্কিন সেনারা আফগান ত্যাগ করার পর প্রায় ১০০ দিন হতে চলল তালেবান শাসনের। কিন্তু তাদের শাসনামলে দেশটিতে নারীদের কর্মসংস্থান যেভাবে কমেছে, তেমনি প্রচণ্ডভাবে বাধাগ্রস্ত হয়েছে নারী শিক্ষা।
মালালা এ সময় ব্লিনকেনকে ১৫ বছর বছর বয়সি আফগান কিশোরীর লেখা চিঠি পড়ে শোনান।
আফগান ওই কিশোরী তার চিঠিতে লিখেছে, সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে নারী শিক্ষা একটি শক্তিশালী উপাদান। নারীরা যদি শিক্ষিত না হয়, তা হলে আফগানিস্তান আরও পিছিয়ে যাবে। একজন নারী এবং মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে সবার আগে আমাকে আমার অধিকার সম্পর্কে জানতে হবে। নারীদেরও শান্তিতে বসবাস এবং পড়াশোনা করার অধিকার আছে।
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক