ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১৫:১৩:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

মালয়েশিয়ায় ডেঙ্গুতে ১১৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১২ পিএম, ১১ আগস্ট ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মালয়েশিয়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্টার অনলাইন জানিয়েছে, চলতি মাস আগস্টের ৩ তারিখ পর্যন্ত এ মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে।

গত বছরও এমন সময়ে ৭০ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছিল। এদিকে এ বছরের শুরু থেকে আগস্টের প্রথম সপ্তাহেই দেশটিতে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়ে গেছে। যা গত বছরের তুলনায় দ্বিগুণ।

আক্রান্তদের মধ্যে ৭০ শতাংশের বেশি শহর অঞ্চলের বাসিন্দা বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী লি বুন চেই জানিয়েছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে যদি সর্বাত্মক প্রচেষ্টা না করা হয় তবে বছরের শেষের দিকে আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে যাবে।

সর্বশেষ ২০১৫ সালে দেশটিতে ডেঙ্গু আক্রান্তের রেকর্ড ছিল। সেবছর ১ লক্ষ ২০ হাজার ৮৩৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। এরমধ্যে ৩৩৬ জনের মৃত্যু হয়।

উল্লেখ্য, ২০১৭-২০১৮ সালে বিশ্বব্যাপী ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা হ্রাস পেয়েছিল। কিন্তু ২০১৯ সালে এর প্রকোপ হঠাৎ বৃদ্ধি পেয়েছে।

এ বছর বিশেষভাবে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, কম্বোডিয়া, চীন, লাওস, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও ভিয়েতনামে ডেঙ্গুর প্রকোপ বেশি লক্ষ্য করা যাচ্ছে।

ইতোমধ্যে অন্তত ৬২২ জনের মৃত্যু এবং দেড় লক্ষাধিক মানুষ আক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে ডেঙ্গুকে মহামারি ঘোষণা করেছে ফিলিপাইন।

-জেডসি