মাশরুম চাষে সফল নারী উদ্যোক্তা শাপলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৫ পিএম, ২৯ অক্টোবর ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা হিলি পৌরসভা এলাকায় মাশরুম চাষ করে নিজেকে সফল নারী উদ্যোক্তা হিসেবে গড়ে তুলেছেন গৃহবধূ শাপলা আক্তার। তিনি অন্যান্য নারীদের স্বাবলম্বী করতে মাশরুম চাষের প্রশিক্ষণ দিচ্ছেন।
সোমবার দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি পৌরসভার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের গৃহবধূ শাপলা আক্তার (৩৪) মাশরুম চাষের সফলতা নিয়ে জানান, প্রায় ৩ বছর আগে হিলি পৌরসভা শহরের দক্ষিণ বাসুদেবপুর গ্রামে হীরামতি সিনেমা হলের পূর্ব পাশে ২৯টি মাশরুমের বেড দিয়ে যাত্রা শুরু করেছিলেন। এখন তার খামারে প্রায় ৫ হাজার মাশরুম বেড রয়েছে। বেড তৈরির ১৫ থেকে ২০ দিনের মধ্যে মাশরুম উৎপাদন হয়। প্রতিদিন খামার থেকে উত্তোলন করেন ৭ থেকে ৮ কেজি মাশরুম। প্রতিকেজি মাশরুম ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি করেন। এতে মাসে তার আয় হয় ৩৫ হাজার থেকে ৪০ হাজার টাকা।
ওই এলাকার আর এক নারী উদ্যোক্তা আরমিন আক্তার পলি (৩৫) বলেন, আমার একটি ছাদ বাগান আছে। আমার ছাদ বাগানে বিভিন্ন ধরনের ফলের গাছ ও কিছু সবজি চাষে সফলতা অর্জন করছি।এখন মাশরুম চাষী শাপলা আপার বাসায় আসছি, প্রশিক্ষণ নিতে। তিনি মাশরুম চাষ করে যেভাবে স্বাবলম্বী হয়েছেন আমিও একদিন নিজেকে স্বাবলম্বী করে তুলবো।
মাশরুম চাষে প্রশিক্ষণ নিতে আসা তাছলিমা আক্তার (৩৩) বলেন, প্রশিক্ষণ নেওয়ার জন্য গ্রাম থেকে এখানে এসেছি। আশা করছি, মাশরুম চাষ করে ভালো কিছু করতে পারব।
মাশরুম চাষী শাপলা আক্তার বলেন, মাশরুম চাষে তেমন কোনো খরচ নেই। বর্তমানে অনেক নারী প্রশিক্ষণ নিতে আসছেন। আশা করছি, প্রশিক্ষণ নিয়ে তারাও স্বাবলম্বী হবেন।
হাকিমপুর উপজেলার নারী উদ্যোক্তা ফোরামের সাধারণ সম্পাদক হামিদা আক্তার ডালিয়া (৩৮) বলেন, আমরা নারী, আমরাও পারি। শহর কিংবা গ্রামে আমরা পৌঁছে যাব সব খানে নিজেদের প্রচেষ্টায় স্বাবলম্বী হয়ে। পুরুষের পাশাপাশি হাকিমপুের নারী উদ্যোক্তারা এগিয়ে যাচ্ছি। সংসারের হাল ধরতে স্বামীর পাশাপাশি আমরাও আর্থিক ভাবে সহযোগিতা করছি।
হাকিমপুর উপজেলা নারী উদ্যোক্তা ফোরামের সভাপতি রোমেনা আক্তার মনি (৪৫) বলেন, শাপলা আক্তার একজন সফল নারী উদ্যোক্তা। তিনি এখন নারীদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ দিচ্ছেন।
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী
- তৈরি পোশাকের দোকানে উপচে পড়া ভিড়
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস জিতলেন যারা
- অনবদ্য অভিনয়, অস্কারে সেরা অভিনেত্রী জেসি বাকলি
- সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- ঢাকার বাতাসের মান উন্নতির দিকে, দূষণের শীর্ষে কাঠমান্ডু
- দেশে ভোজ্য তেলের কোনো সংকট নেই : বাণিজ্যমন্ত্রী
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু
- ইরাকে বিমান বিধ্বস্ত: দুই নারীসহ নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৫ মার্চের টিকিট
- ওমরাহ ভিসার সময়সীমা নির্ধারণ করল সৌদি আরব
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- জমে উঠেছে শেষ সময়ের ঈদ বাজার

