ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ২০:০৩:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

মা হারানো ৭ বছরের কন্যাশিশুকে নানির জিম্মায় দিলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০২ পিএম, ১৮ মে ২০২৩ বৃহস্পতিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

মা হারানো পাবনার সাত বছরের এক কন্যাশিশুকে নানির জিম্মায় দিয়েছেন হাইকোর্ট। ওই শিশুকে বাবার জিম্মায় রাখার বিষয়ে বিচারিক আদালতের আদেশ বাতিল করে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েশ আজ এ রায় দেন। তবে নানির জিম্মায় এ শিশু সাবালিকা হওয়া পর্যন্ত থাকবেন। আর ভরণপোষণ দিতে হবে বাবাকে।

নানি জাহানারা বেগমের পক্ষে আইনজীবী ছিলেন মো. আবদুল হাই সরকার। বাবা মো. ফজলে রাব্বীর পক্ষে আইনজীবী ছিলেন মো. শহীদুল ইসলাম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এর্টনি জেনারেল এ কে এম আমিন উদ্দিন (মানিক)। 

শিশুটির ৭ দিন বয়সে তার মা আইরিন পারভীন ২০১৯ সালের ১০ জুন মৃত্যুবরণ করেন। ৫ মাস বয়স থেকে সে খালা ও নানির কাছে আদালতের আদেশ মোতাবেক থাকছিল। এর মধ্যে তার বাবা পুনরায় আদালতে রিভিশন আবেদন করলে পাবনার অতিরিক্ত দ্বিতীয় দায়রা আদালত শিশুটিকে বাবার জিম্মায় দেন।

পরে নানি জাহানারা বেগম সেই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে কোয়াশমেন্ট (বিচারিক আদালতের রায় বাতিল চেয়ে) আবেদন করেন। হাইকোর্ট রুল জারি এবং শিশুসহ বাবা ও নানিকে আদালতে উপস্থিত থাকতে নির্দেশ দেন।

সে অনুসারে আজ উভয়পক্ষ হাজির হন। এরপর আদালত শিশুর কাছে জানতে চান, সে কার কাছে থাকতে চায়। জবাবে শিশুটি নানির কাছে থাকতে চেয়েছে। এরপর আদালত বিচারিক আদালতের রায় বাতিল করে শিশুটিকে নানির জিম্মায় দেন। শিশুটি সাবালিকা না হওয়া পর্যন্ত নানির কাছে বড় হবে। 

ডেপুটি এটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জানিয়েছেন, বাবাকে শিশুটির ভরণপোষণ দিতে হবে।