ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ২০:৫৯:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

মা হারালেন আইনমন্ত্রী আনিসুল হক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৬ এএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হকের মা মুক্তিযোদ্ধা জাহানারা হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।শুক্রবার রাত ৩টা ৪০ মিনিটে রাজধানীর এপোলো হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।তিনি দেশের সংবিধান প্রণেতাদের অন্যতম প্রয়াত আইনজীবী সিরাজুল হকের স্ত্রী এবং বর্তমান আইনমন্ত্রী আনিসুল হকের মা।

জাহানারা হক গত বছরের ২৭ অক্টোবর থেকে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগসহ নানা রোগে ভুগছিলেন।

মন্ত্রীর ঘনিষ্টজন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক তাকজিল খলিফা কাজল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার বাদ জোহর বনানীর ১১ নম্বর রোড সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের জামে মসজিদে পারিবারিকভাবে ও সীমিত পরিসরে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

-জেডসি