মিথ্যা আশ্বাস দেই না: আইভী
নারায়ণগঞ্জ প্রতিনিধিপ্রকাশিত : ০৯:২৪ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৭ রবিবার
আমি কাউকে মিথ্যা আশ্বাস দেই না এবং আমি মিথ্যা বলি না। আমি যেটা পারি সেটা সরাসরিই বলে দেই, পারবো। না পারলেও সেটা সরাসরি বলে দেই, এটা পারবো না।
রবিবার নারায়ণগঞ্জ আর্ট কলেজের চারুকলা ইনস্টিটিউটে বসন্ত বরণ ও নবীন বরণ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী এসব কথা বলেন।
তিনি বলেন, অনেকেই জানে আমি একটু রুক্ষ মেজাজে কথা বলি। অনেক ক্ষেত্রে আমি ডাইরেক্ট ‘না’ করে দেই যা সাধারণত রাজনীতিতে চলে না। একটু প্রীত হয়ে কথা বলা আমার মাঝে নাই। আর আমি এগুলো পারিও না। আমার কেন জানি মনে হয় নারায়ণগঞ্জের জনগণ এটাই মেনে নিয়েছে। আমার মনে হয় যে, তিন তিনটা নির্বাচন করেছি এবং তারা এটাতেই অভ্যস্ত। আমার মানুষ সেটাকেই পছন্দ করে, যেটা সত্য সেটা বলা। মানুষ সত্যকেই পছন্দ করে। আমরা এ সমাজের পরিবর্তন চাই, সত্য চাই। বাংলাদেশের মতো দেশকে আমরা উন্নত বিশ্বের কাছে পৌঁছাতে চাই। সেই চিন্তাগুলো মাথায় রেখে আমরা সকলে কাজ করি। আইভী মানুষের জন্য সরলতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রচণ্ড প্রতিবাদ করার মতো মনোভাব রাখতে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
তিনি বলেন, চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সম্পর্কে মানুষ ভাবে ওরা একটু ব্যতিক্রম হবে। সহজ সরল ও সাধারণ মানুষের কথা বুঝবে। তাই আমাদের মধ্যে সরলতাও থাকবে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রচণ্ড প্রতিবাদও থাকবে। সব কিছু মিলে শান্ত সুন্দর পরিবেশের মধ্যে আমরা অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠার প্রত্যাশা রাখছি।
আইভী বলেন, লেকের কাজ চলছে। আগামী ২ সপ্তাহের মধ্যে লেকের পাড়ে সৌন্দর্য্য বর্ধনে বিভিন্ন রকমের গাছ লাগানো হবে। শিমুল, পলাশ, কৃষ্ণচূড়াসহ ছোট-বড় অনেক রকমের গাছ, যা ওপর থেকে দেখলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে মনে হবে। তবে আমরা সিটি করপোরেশনের পক্ষ থেকে দ্রুত করতে চাইলেও সম্ভব হয় না। কারণ এ প্রকল্পের বিভিন্ন সময় বিভিন্ন কিছু পরিবর্তন করা হয়েছে। যার ফলে একটু দেরি হচ্ছে। ইতোমধ্যে লেকের মঞ্চের কাজ শেষ। গত ৯ জানুয়ারি আমি সিটি করপোরেশনের দায়িত্ব গ্রহণ করি। তাই আগামী ২০১৮ সালের ৯ জানুয়ারি অনুষ্ঠানিকভাবে লেকটি উদ্বোধন করা হবে। নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট আহসানুল করিম বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলে-সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কমিটির সদস্য রফিউর রাব্বি, আব্দুস সালাম, জহিরুল ইসলাম, অধ্যক্ষ শামসুল আলম আজাদ, শিক্ষার্থী তৌফিকুর রহমান, মোসলিমা আনোয়ার তৃষ্ণা, মারুফা আহমেদ প্রমুখ।
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে



