ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ১৭:৪০:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

মিন্নি ভাল নেই, বললেন তার বাবা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩১ পিএম, ৪ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলার সাক্ষী থেকে আসামি হওয়া তরুণী আয়শা সিদ্দিকা মিন্নি ভাল নেই। কারাগারে থাকা অবস্থায় সেই প্রথম থেকেই তার উপর অমানুষিক নির্যাতন করা হয়েছে। সে বর্তমানে শারীরীক ও মানসিকভাবে অসুস্থ। এসব তথ্য জানিয়েছেন মিন্নির বাবা মোজাম্মেল হক কিশোর।

গণমাধ্যমের সঙ্গে কোনো ধরনের কথা না বলার শর্তে বাবা মোজাম্মেল হক কিশোরের জিম্মায় মুক্তি পেয়েছেন মিন্নি। তবে কারামুক্তির পর গণমাধ্যমে কোনো বক্তব্য না দিলেও মিন্নি তার উপর অমানুষিক নির্যাতনের কথা বাবাকে জানিয়েছেন।

মঙ্গলবার রাতে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মোজাম্মেল হক কিশোর বলেন, ‘মিন্নি পুলিশের হেফাজতে থাকার সময় তার হাঁটুতে আঘাত করা হয়েছে। সে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। যার কারণে তাকে কারাগার থেকে অ্যাম্বুলেন্সে করে বাসায় আনা হয়েছে।’

উন্নত চিকিৎসার জন্য মিন্নিকে ঢাকা অথবা বরিশালে নিয়ে যাবেন জানিয়ে তার বাবা বলেন, ‘বাসা থেকে যখন সাক্ষী হিসেবে মিন্নিকে প্রথমে পুলিশ লাইনে আসামি শনাক্তকরণের কথা বলে নেওয়া হয় সেই থেকেই চলে নির্যাতন। আদালতে তোলার আগের রাতে মিন্নিকে ঘুমাতে দেওয়া হয়নি। সারা রাত দাঁড় করিয়ে রাখা হয়েছে। এমন কি প্রকৃতির ডাকে সাড়া দিতেও (প্রসাব করতে) দেওয়া হয়নি।’

মোজাম্মেল হক কিশোর আক্ষেপ করে বলেন, ‘আমার মেয়েকে এক নম্বর সাক্ষী থেকে আসামি করে চার্জশিট দিয়েছে বরগুনার একটি কুচক্রী মহলের কারণে।’

কুচক্রী মহলের কারা জানতে চাইলে মিন্নির বাবা বলেন, ‘যারা বরগুনায় নয়ন বন্ড তৈরি করেছে, ইয়াবা মাদকের সিন্ডিকেট গড়ে তুলেছে, যে প্রভাবশালী মহলের নাম ইতিপূর্বে পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে, তারাই আমার মেয়েকে সাক্ষী থেকে আসামির কাঠগড়ায় এনেছে। এমন কি মিন্নিকে ঢাকা থেকে যেন জামিন করাতে না পারি সেজন্য সেই কুচক্রী মহল তখন ঢাকায় অবস্থান করছিল।’

মিন্নি বাসায় এসে চুপচাপ হয়ে গেছে জানিয়ে মোজ্জাম্মেল হক কিশোর বলেন, ‘একদিকে স্বামী হারানোর শোক, অপরদিকে মিথ্যা হয়রানিমূলক মামলা। সব মিলিয়ে ভালো নেই মিন্নি।’