ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ১৩:২৩:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর

মিশরের মরুভূমিতে পাওয়া গেছে কয়েক ডজন মমি

বিবিসি বাংলা অনলাইন | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৬ পিএম, ৩ অক্টোবর ২০২০ শনিবার

মিশরের মরুভূমিতে পাওয়া গেছে কয়েক ডজন মমি

মিশরের মরুভূমিতে পাওয়া গেছে কয়েক ডজন মমি

মিশর ঘোষণা করেছে, দেশিটির প্রত্নতাত্ত্বিকরা কয়েক ডজন নতুন মমি এবং ৫৯টি সারকোফ্যাগাস খুঁজে পেয়েছে। চলতি বছর এ পর্যন্ত এটাই সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক আবিষ্কার।

মিশরের রাজধানী কায়রো থেকে বিবিসি সংবাদদাতা ইউসেফ তাহা জানান, রাজধানীর দক্ষিণে সাক্কারার প্রাচীন সমাধিভূমিতে খনন করে এসব মমি খুঁজে পাওয়া যায়।

মিশরের পর্যটন ও প্রত্নতত্ত্ব বিষয়ক মন্ত্রী খালিদ আল-আনানি কয়েক ডজন দেশের রাষ্ট্রদূতদের সামনে আজ শনিবার এক আন্তর্জাতিক প্রেস কনফারেন্সে একটি সারকোফ্যাগাস খোলেন। সারকোফ্যাগাস হচ্ছে কফিন যেখানে মমি রাখা হয়।

তিনি জানান, প্রাচীন মিশরের বিস্ময় এখনও ফুরিয়ে যায়নি। কারণ শুক্রবার রাতেই তারা ২৭টি সারকোফ্যাগাস আবিষ্কার করেছেন। এই ৫৯টি কফিনের গঠন দু'হাজার ৬০০ বছর পরও মজবুত রয়েছে। ভেতরের মমির অবস্থাও ভাল বলে কর্মকর্তারা বলছেন।

মিশর সরকার জানাচ্ছে, গিজার পিরামিডের কাছে নবনির্মিত গ্র্যান্ড ইজিপশিয়ান যাদুঘরে এসব মমি দর্শনার্থীদের জন্য সাজিয়ে রাখা হবে।