মিশরে একসঙ্গে ৩০টি কফিন ও মমি উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১০ পিএম, ২০ অক্টোবর ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
মিশরের লুক্সোরের পশ্চিম তীরে আল আসাসিফ সমাধিক্ষেত্রে এক শতাব্দীর মধ্যে একসঙ্গে সবচেয়ে বেশি কাঠের কফিন উদ্ধার করা হয়েছে। একই স্থানে মাটির মাত্র তিন ফুট গভীরে পাওয়া যায় এমন ৩০টি কফিন। তার ভিতর অক্ষত অবস্থায় আছে নারী, পুরুষ ও শিশুদের মমি। কয়েকদিন আগে এগুলো উদ্ধার করা হলেও আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করা হয় গত শনিবার।
দেশটির লুক্সোর শহরের দক্ষিণ থেকে আবিষ্কার করা হয়েছে এসব কফিন। তা এখনও অক্ষত অবস্থায় আছে। এমন কি এর গায়ে যে অলঙ্করণ রয়েছে, যে নকশা আঁকা রয়েছে, তা বিন্দুমাত্র বিলীন হয় নি। এক শতাব্দীর মধ্যে একসঙ্গে এত কফিন বা মমি উদ্ধারের ঘটনা এটাই প্রথম।
মিশরের প্রত্নতত্ত্ব বিষয়ক মন্ত্রণালয় শনিবার একটি বিবৃতিতে বলেছে, লুক্সোরের পশ্চিম তীরে আল আসাসিফ সমাধিক্ষেত্রে একসঙ্গে পাওয়া গেছে এসব কফিন। ওই এলাকাটি ঐতিহাসিক নীল নদের পশ্চিম তীরে।
একসঙ্গে এত কফিন ও মমি পাওয়ার এমন ঘটনা বিরল। রিপোর্টে বলা হয়েছে, এসব কফিন দুটি সারিতে সাজানো ছিল। যেহেতু একই স্থানে পাশাপাশি রাখা ছিল এগুলো তাই ধারণা করা হচ্ছে এটা কোনো উচ্চ পর্যায়ের ধর্মগুরুর পরিবারের সদস্যদের কফিন বা মমি হতে পারে।
মিশরের প্রত্নতত্ত্ব বিষয়ক সুপ্রিম কাউন্সিলের প্রধান মোস্তফা আল ওয়াজিরি বলেছেন, মিশরের প্রত্নতত্ত্ববিদ, রক্ষণশীল ও কর্মীদের সমন্বয়ে উৎসর্গিত ব্যক্তিদের একান্ত প্রচেষ্টায় আসাসিফ এলাকায় প্রথম এমন উদঘাটন হলো। এসব কফিনের গায়ে যে তারিখের উল্লেখ আছে তাতে তা ২২তম ডাইনেস্টির। এই ডাইনেস্টির সূচনা হয়েছিল খ্রিস্টপূর্ব ১০ম শতাব্দীতে। বহু বছরের পুরনো হলেও এখনও এসব কফিনে সাপ, পাখি, পদ্মফুল, হায়ারোগ্লিফিকসের কালো, সবুজ, লাল ও হলুদ রঙের ছবি একেবারে চকচক করছে।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










