ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ২১:৩৯:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

মিশিগানে স্কুলে গুলিতে ২ মেয়েসহ ৩ শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৭ এএম, ১ ডিসেম্বর ২০২১ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের মিশিগানের একটি মাধ্যমিক স্কুলে শিক্ষার্থীর গুলিতে দুইজন মেয়ে শিক্ষার্থীসহ তিন শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৮ জন। 

মার্কিন কর্মকর্তারা বলছেন, নিহত ৩ জনই ওই স্কুলের শিক্ষার্থী। তাদের মধ্যে একজন ১৬ বছরের কিশোর। এছাড়া নিহত অপর দুইজন মেয়ে শিক্ষার্থী। তাদের বয়স যথাক্রমে ১৪ ও ১৭ বছর। 

স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে এই গোলাগুলির ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের পুলিশ বলছে, বন্দুক হামলায় অভিযুক্ত কিশোরের বয়স ১৫ বছর এবং সে একাই এই হামলার জন্য দায়ী। 

একটি সেমি-অটোমেটিক হ্যান্ডগান নিয়ে অভিযুক্ত ওই কিশোর মিশিগানের অক্সফোর্ড শহরের ওই স্কুলে হামলা করে এবং এসময় সে ১৫ থেকে ২০টি গুলি চালায়। তবে কেন সে এই হামলা চালিয়েছে তার কারণ জানা যায়নি। 

হামলাকারী ওই কিশোর একই স্কুলের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং হামলাকারী আত্মসমর্পণ করে। 

সূত্র: রয়টার্স