মিষ্টি নিয়ে কুশল বিনিময় করতে তৈমূরের বাসায় আইভী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৬ পিএম, ১৭ জানুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত প্রার্থী তৈমূর আলম খন্দকারের বাসায় যান নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে হাতে মিষ্টি নিয়ে কুশল বিনিময় করতে তৈমূরের বাসায় যান তিনি।
নাসিক নির্বাচনে বিজয়ী ও পরাজিত প্রার্থীকে পাশাপাশি চেয়ারে বসে কথা বলেতে দেখা গেছে। যা রাজনীতিতে এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ সময় নির্বাচিত মেয়র আইভীর মাথায় হাত রেখে দোয়া করেন তৈমূর। তারপর তৈমূরকে মিষ্টিমুখ করালেন বিজয়ী প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।
আইভী সাংবাদিকদের বলেন, আমরা একই এলাকার ও একই পরিবারের সদস্য।সকলের সহযোগিতা নিয়ে একটি সুন্দর নারায়ণগঞ্জ উপহার দিতে চাই আমি।
নবনির্বাচিত মেয়রকে স্বাগত জানিয়ে তৈমূর আলম বলেন,তার সাথে আমার সম্পর্ক খুবই আন্তরিক। আইভীর পরিবারের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। এজন্যই এ কুশল বিনিময়। আমি আইভীর মাথায় হাত রেখে দোয়া করে দিয়েছি।
এ সময় দুই প্রার্থীর পরিবারের সদস্যসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
গতকাল রোববার (১৬ জানুয়ারি) নাসিক নির্বাচনে টানা তৃতীয় মেয়াদে মেয়র হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমূরের চেয়ে বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হন আইভী।
রোববার সকাল ৮টা থেকে ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রে নাসিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- প্রাইজবন্ডের ১২৫তম ড্র রোববার, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয়
- পাহাড়ের অস্থিরতা: রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ ২৮ অক্টোবর জাতীয় চকলেট দিবস
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয়
- এআইয়ের ফাঁদে ভারতীয় লেখক অরুন্ধতী রায়
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি











