মিষ্টি পেয়ারা চিনবেন কীভাবে?
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৩ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৫ বুধবার
ছবি : সংগৃহীত
পেয়ারা মিষ্টি হলে যতটা সুস্বাদু, না হলে ঠিক তেমনই বিস্বাদ লাগে। অনেক সময় ভালো পেয়ারা বলে বিক্রেতারা ধরিয়ে দিলেও, খেলেই বোঝা যায়—স্বাদ নেই। পেয়ারার মিষ্টত্ব নির্ভর করে তার জাতের ওপর। এছাড়া, কতটা পাকা বা কাঁচা—তার সঙ্গেও স্বাদের সম্পর্ক থাকে। সাধারণত পাকা পেয়ারার মিষ্টত্ব বেশি হয়। কিছু পেয়ারার ভেতরটা লাল হয়। সাধারণত, এগুলো বেশি স্বাদু।
বাজার থেকে ভালো মাছ, টাটকা সবজি কেনার জন্য যেমন অভিজ্ঞতা দরকার, ফল কেনার ক্ষেত্রেও তাই। তবে এই ব্যাপারে অনভিজ্ঞ হলে জেনে নিন, কোন কোন লক্ষণ দেখে ভলো পেয়ারা বাছাই করবেন?
রং : পেয়ারার রং নির্দেশ করে ফলটি কতটা পাকা বা কাঁচা। সাধারণত গাঢ় সবুজ রঙের পেয়ারা কাঁচা হয়। এগুলো একটু শক্ত থাকে। যে পেয়ারা এমনিতেই মিষ্টি, সেগুলোতে অবশ্য কাঁচা অবস্থাতেও মিষ্টত্ব থাকে। তবে হালকা হলদে ভাব রয়েছে, এমন পেয়ারা কিনলে মিষ্টি হওয়ার সুযোগ বেশি থাকে। আবার একেবারে হলদেটে পেয়ারা বেশি পাকা হয়। একটু গলা ভাব থাকে, যা অনেকেরই পছন্দ নয়।
গন্ধ : গন্ধই বলে দেয়, পেয়ারা পাকা না কাঁচা। দু’ধরনের পেয়ারার গন্ধ আলাদা। বিশেষত পাকা পেয়ারার গন্ধ তীব্র। পেয়ারা কেনার সময় রং দেখে যদি তা পাকা কি না বোঝা না যায়, অবশ্যই গন্ধ শুঁকে নিন।
নরম : পেয়ারা যদি খুব শক্ত হয়, বুঝতে হবে সেটি কাঁচা। আঙুল দিয়ে চাপলে যদি হালকা নরম লাগে, তা হলে বুঝতে হবে ভালা করে পেকেছে। তবে বেশি নরম হলে সেটি কিন্তু নিশ্চিতভাবে অতিরিক্ত পাকা হবে।
ভেতরের রং : কোনও কোনও পেয়ারা সাদা হয়, কোনও পেয়ারার শাঁস লালচে হয়। লালচে পেয়ারার স্বাদেও তফাত হয়। আবার কোনও পেয়ারা ছোট, সবুজ হওয়া সত্ত্বেও মিষ্টি হতে পারে। পেয়ারার প্রজাতির ওপর স্বাদ নির্ভর করে।
ভুল কোথায় : অনেকে কাঁচা পেয়ারা বাড়িতে নিয়ে সপ্তাহখানেক রেখে তার পরে খাওয়ার পরিকল্পনা করেন। তবে সব সময় বাড়িতে থাকলেই তা পেকে মিষ্টি হবে, তা নয়। বরং প্রথম থেকেই দেখে কেনা দরকার।
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







