ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ৬:৫৯:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি

মিয়ানমারকে আমরা চাপ দেবো : লিসা কার্টিস

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:৫২ পিএম, ৫ মার্চ ২০১৮ সোমবার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রধান উপদেষ্টা লিসা কার্টিস বলেছেন, মিয়ানমরাকে আমরা চাপ দেবো। এমন পরিস্থিতি তৈরি করতে হবে যেন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা নিরাপদ ও স্বেচ্ছায় দেশে ফিরে যেতে পারে। এসব ব্যাপারে আমাদের ধারাবাহিকভাবে কাজ করে যেতে হবে।

 

আজ রোববার পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন লিসা কার্টিস। আজ ছিল তাঁর বাংলাদেশ সফরের শেষদিন। গত শুক্রবার তিনি বাংলাদেশ সফরে আসেন।

 

লিসা কার্টিস বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর যে নৃশংসতা চালানো হয়েছে সে ব্যাপারে আমাদের ডকুমেন্ট প্রয়োজন। যারা নৃশংসতা চালিয়েছে তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। নিশ্চিত করতে হবে আর যেন এরকম নৃশংসতা না হয়।

 

লিসা কার্টিস জানিয়েছেন, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর নৃশংসতার জন্য অভিযুক্ত দেশটির সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে গত ছয় মাসের নানা ধরনের তথ্য–উপাত্ত বিশ্লেষণ করছে যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করার পাশাপাশি মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।

 

লিসা কার্টিস গত শুক্রবার তিন দিনের সফরে ঢাকায় আসেন। ওই দিনই রোহিঙ্গা পরিস্থিতি দেখতে সরাসরি কক্সবাজার যান তিনি।