মিয়ানমারের নীতি পরিবর্তন জরুরি : সুইডিস রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:৪৭ পিএম, ৩ জুলাই ২০১৮ মঙ্গলবার
ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত শারলোটা স্লাইটার বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বর্তমান নীতি পরিবর্তন জরুরি। সীমান্তের ওপারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনাগুলো তদন্ত করা প্রয়োজন।
একই সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে অন্যান্য দেশগুলোকে সঙ্গে নিয়ে রোহিঙ্গা সংকট সমাধানে সুইডেন কাজ করছে বলেও জানান তিনি।
অাজ মঙ্গলবার ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের বিভিন্ন অফিস পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত শারলোটা স্লাইটার।
শারলোটা স্লাইটার বলেন, সুইডেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে অন্যান্য দেশগুলোকে সঙ্গে নিয়ে রোহিঙ্গা সংকট সমাধানের জন্য কাজ করছে।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সুইডেনের দ্বিপক্ষীয় সম্পর্ক চমৎকার। ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি, নারী সমতা, স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে দুই দেশ একযোগে কাজ করছে।
সুইডেনে বাংলাদেশের ব্যবসায়ীদের বিনিয়োগের সুযোগ রয়েছে। এ সুযোগ আরো কিভাবে প্রসারিত করা যায়, সে বিষয়ে তারা লক্ষ্য রাখছেন। এছাড়া বাংলাদেশ ও সুইডেনের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর জন্য সেদেশের বিজনেস কাউন্সিল তৎপর রয়েছে।
সুইডিশ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের কিশোরী ফুটবল দল খুব ভালো খেলছে। তাদের আরো প্রশিক্ষণ ও বিভিন্ন ধরনের সুযোগ দিলে ভবিষ্যতে আরো ভালো খেলবে বলেও তিনি প্রত্যাশা করেন।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ খুব অতিথি পরায়ন। এ দেশের মানুষের বন্ধুত্ব ও আতিথেয়তা তার খুব ভালো লাগে।
- সেনাবাহিনীর মেডিক্যাল কোরে অফিসার ক্যাডেট পদে চাকরি
- সম্পর্কে দূরত্ব বাড়ে ছোট্ট যে ভুলে, বদলান অভ্যাস
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? হতে পারে ভয়ংকর ক্ষতি
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত











