মুখোমুখি হচ্ছেন মোদি-মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৪ এএম, ২৪ নভেম্বর ২০২১ বুধবার
ফাইল ছবি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখোমুখি হতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা গত ছয় মাসের মধ্যে দ্বিতীয় বৈঠক। একদিকে উত্তপ্ত ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের ওপর আঘাত অন্যদিকে, বিএসএফের কাজের সীমা বাড়ানোর বিতর্কিত কেন্দ্রীয় সিদ্ধান্ত।
এই দুই ইস্যুতেই ভারতের রাজনীতি উত্তাল। অলিখিতভাবে যার নেতৃত্ব দিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নোট বাতিল থেকে সিএএ, কিংবা হালের কৃষি আইন— মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদে বাকি বিরোধী নেতানেত্রীদের অনেকটাই পেছনে ফেলেছেন তিনি।
ত্রিপুরা রাজ্যে সহিংসতা ও বিএসএফ ইস্যুর মধ্যে মোদির সঙ্গে তার বুধবারের বৈঠকের দিকেই নজর ভারতীয় রাজনৈতিক মহলের। মমতার ক্ষোভ, বিএএসএফের পরিধি বাড়িয়ে ঘুরপথে রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষার এখতিয়ারে হাত বাড়াতে চাইছে কেন্দ্র। এটা তারই প্রথম পদক্ষেপ।
অন্যদিকে, ত্রিপুরায় শক্তিশালী হয়ে ওঠা তৃণমূলকে ঠেকাতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে বিজেপি। এই দুই উত্তপ্ত ইস্যুই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নেত্রীর মূল এজেন্ডা। একইসঙ্গে পশ্চিমবঙ্গকে আর্থিক বঞ্চনা ও রাজ্যের নাম বদলের সিদ্ধান্ত আটকে রাখার বিষয়েও মোদির হস্তক্ষেপ চাইবেন তিনি। ফলে, মোদি বনাম মমতার লড়াই তীব্র। মঙ্গলবারও তিনি স্পষ্ট বলেছেন, ‘বিজেপিকে হারানোই মূল লক্ষ্য।’
তবে, মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে যাবতীয় কৌতূহলকে ছাপিয়ে যাচ্ছে মমতার একের পর এক রাজনৈতিক চমক। ত্রিপুরা ও গোয়ার পর এবার মমতার লক্ষ্য হরিয়ানা-বিহার। মঙ্গলবার একসঙ্গে ভারতের তিন শীর্ষ ব্যক্তি যোগ দিলেন তৃণমূলে। তার মধ্যে দুজনই কংগ্রেস নেতা। কীর্তি আজাদ ও অশোক তানওয়ার দুজনেই কংগ্রেসের। পাশাপাশি সংযুক্ত জনতা দলে একদা নীতীশ কুমারের বিশ্বস্ত পবন বর্মাও মমতার হাত ধরে যোগ দিলেন তৃণমূলে।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম











